1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হলদিয়া রাবার বাগানে আগুনে পুড়ল পাঁচ একর বাগান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত

হলদিয়া রাবার বাগানে আগুনে পুড়ল পাঁচ একর বাগান

রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৭৩ বার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

রাউজানের হলদিয়া রাবার বাগানের প্রায় এক হাজার রাবার গাছ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে এই আগুনের সূত্রপাত হয় হলদিয়া রাবার বাগানের বৃক্ষভানুপুর এলাকায়। বাগানের ব্যবস্থাপক সুজিত ভৌমিক রায় বলেন, আগুনের কারো ছুড়ে ফেলা বিড়ি সিগেরেটের আগুন থেকে আগুনের ঘটনা ঘটতে পারে। তার দাবি বাগানের ভিতরে ঝড়ে পড়া পাতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। সংবাদ পেয়ে বাগানের শ্রমিক কর্মচারীদের নিয়ে আগুন নিভানোর চেষ্টায় বিফল হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। প্রায় পাঁচ একর বাগান ভুমিতে ছড়িয়ে পড়ে।তার দাবি প্রতি একর বাগানে রাবার গাছের সংখ্যা প্রায় দুই’শ। সে হিসাবে প্রায় এক হাজার গাছের গোড়ায় আগুন ছড়িয়েছে। তার পর্যবেক্ষণ সৃষ্ট আগুনে ক্ষতি হয়েছে মাত্র ৭০-৮০টি গাছ। সেগুলো জীবন চক্র হারানো পরিত্যক্ত হয়ে পড়া গাছ। বাকি গাছের গোড়ায় আগুন ছড়ালেও তেমন ক্ষতি হয়নি।
রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আমরা জেনেছি বাগানে আগুনের সূত্রপাত হয় দুপুর দেড়টার দিকে। আমরা খবর পাই বিকেল সাড়ে ৩টায় স্থানীয় মাওলানা রহিম হুজুরের মাধ্যমে। সংবাদ পেয়ে সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। বাগানের ভিতর ঝড়ে পড়ার প্রচুর শুকনা পাতা ছিল।এ কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ধারণা করা হচ্ছে শুকনা পাতার ভিতর জলন্ত বিড়ি-সিগারেটের আগুন ফেলায় আগুনের সূত্রপাত হয়েছে। এমূহুর্তে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব নয় বলে এই কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net