1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বিনা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিনাসরিষা-৪ ও ১১ এর মাঠ দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু  নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক  গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায়  মাগুরায় মাদক সেবনের অপরাধে নিতাই সরকারকে ৩ মাসের কারাদন্ড প্রদান পুঁজিবাজারে সূচকের বড় পতন সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

চৌদ্দগ্রামে বিনা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিনাসরিষা-৪ ও ১১ এর মাঠ দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৩০ বার

মুহা. ফখরুদ্দীন ইমন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি’ এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে মৌসুমি পতিত জমিতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনাসরিষা-৪ ও বিনাসরিষা-১১ এর চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস পালিত হয়েছে। এ সময় অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বিনাসরিষা-৪ ও ১১ সহ চাষকৃত উচ্চ ফলনশীল সরিষা ক্ষেত পরিদর্শন করেন এবং ১০ জন কৃষকের মাঝে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল কালোতিলের বীজ বিতরণ করেন।

তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প (বিনা অংগ) এর অর্থায়নে এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর উপকেন্দ্র কুমিল্লা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চৌদ্দগ্রাম, কুমিল্লার যৌথ উদ্যোগে রোববার (০৩ মার্চ) বিকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের ভাটবাড়ী আইডিয়াল স্কুল হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প (বিনা অংগ) এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো: রফিকুল ইসলাম।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর কুমিল্লা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আশিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের আহমেদ, বিনা’র কুমিল্লা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফাহমিনা ইয়াসমিন, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প (বিনা অংগ) এর কুমিল্লা অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ মোহাম্মদ আবু তাহের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিনা’র কৃষি উদ্যোক্তা ও সফল কৃষক মোহাম্মদ আব্দুল করিম।

উজিরপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: কামরুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোসা: নাঈমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, ইউপি সদস্য নূরে আলম মামুন, স্থানীয় কৃষক মো: আবুল খায়ের, আজিম উদ্দিন সহ স্থানীয় কৃষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net