1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও উপজেলার ৫ ইউপিতে মনোনয়ন জমা দিয়েছেন ৩৮৪ জন প্রার্থী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

ঈদগাঁও উপজেলার ৫ ইউপিতে মনোনয়ন জমা দিয়েছেন ৩৮৪ জন প্রার্থী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৪১৭ বার

ঈদগাঁও প্রতিনিধি।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার আগামী ২৮ এপ্রিল ৫ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত নারী সদস্য পদে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৮৪ জন প্রার্থী।

২৮ মার্চ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন ৭২ জন, সাধারণ সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন ২৬৪ জন।

তৎমধ্যে মোট জমাকৃত মনোনয়নের মধ্যে ঈদগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত নারী আসনে ১১ জন, সাধারণ সদস্য পদে ১০ জন।

জালালাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১১ জন, সংরক্ষিত নারী আসনে মোট ১৭ জন, সাধারণ সদস্য পদে ৫২ জন।

পোকখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১৯ জন, সংরক্ষিত নারী আসনে মোট ১৪ জন, সাধারণ সদস্য পদে ৫৬ জন।

ইসলামাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৭ জন, সংরক্ষিত নারী আসনে মোট ১৯ জন, সাধারণ সদস্য পদে ৫৮ জন।

ইসলামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৮ জন, সংরক্ষিত নারী আসনে মোট ১১ জন, সাধারণ সদস্য পদে ৪১ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net