1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে দেলোয়ার হোসেন ফাউন্ডেশন’র ইফতার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

চৌদ্দগ্রামে দেলোয়ার হোসেন ফাউন্ডেশন’র ইফতার সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২৪৯ বার

মুহা. ফখরুদ্দীন ইমন

চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রামে পবিত্র মাহে রমযান উপলক্ষে সামাজিক ও মানবিক সংগঠন ‘দেলোয়ার হোসেন ফাউন্ডেশন’ এর উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে ছোলা, খেসারী, চিনি, মুড়ি, আলু, তেল, মশুর ডাল ও সেমাই সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ছিলো।

শুক্রবার (১৫ মার্চ) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের একটি হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক মো: গোলাম রসুল, সমাজসেবক ইলিয়াছ হোসেন, নাসির উদ্দিন, রাকিব হোসেন, ইউসুফ নবী, আবু হানিফ, মেজবাহ উদ্দীন, হোসনা বেগম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে ‘দেলোয়ার হোসেন ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে রমযানের ইফতার সামগ্রী পেয়ে সুবিধাভোগি পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করে ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। ভবিষ্যতেও সংগঠনটি এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করছেন তারা।

উল্লেখ্য, ‘দেলোয়ার হোসেন ফাউন্ডেশন’ ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর পবিত্র রমযান ও ঈদ উপলক্ষে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী, ঈদ বস্ত্র বিতরণ, শীতকালীন পোষাক ও কম্বল বিতরণ করে আসছে। এছাড়া করোনাকালীন সময়ে সংগঠনটি কর্মহীন অসহায় দিনমুজুরদের মাঝে মাস্ক, হ্যান্ডওয়াশ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সহ সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net