1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য ও চোরাই মোটরসাইকেল উদ্ধার - আটক -৫ জন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য ও চোরাই মোটরসাইকেল উদ্ধার — আটক -৫ জন

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২৭০ বার

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলায় ১০৬ পিস প্যাপেন্টাডোল ট্যাবলেট, ৪১পিস ইয়াবা, ৬ বোতল ফেনসিডিল ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। ১৬ মার্চ শনিবার ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী থানাধীন বালিয়া ইউনিয়নের বড় বালিয়া জোর্দ্দারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ঐ গ্রামের জনৈক বাবুল এর মিল চাতালের পাশে ৬ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ ঐ গ্রামের মো: ইউনুস আলীর ছেলে মো: ফারুক হোসেন (২৭) কে আটক করা হয়। একই দিনে ভুল্লী বাজারের জাহানারা মার্কেটের ভুল্লী বোডিং এর গ্রিলের ভেতর থেকে পালসার মোটরসাইকেল চুরি হওয়া সংক্রান্ত অভিযোগ দায়ের করেন মো: বুলবুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি। পুলিশ এ ঘটনায় এসআই (নি:) মো: হারুন অর রশিদ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁও সদর থানার জগন্নাথপুর জনৈক গোপালের গ্যারেজ হতে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভুল্লী থানার কচুবাড়ী মলানি গ্রামের মো: হাবিবুর রহমানের ছেলে মো: রবিউল ইসলাম মুক্তা (৩৬) কে আটক করা হয়। অপরদিকে বালিয়াডাঙ্গী থানা পুলিশ উপজেলার দুওসুও ইউপির মাষ্টারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ঐ গ্রামের মো: মজিবর রহমানের ছেলে মো: হুমায়ুন কবির (৩২) কে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। একই দিনে পীরগঞ্জ থানা পুলিশের অভিযানে জাবরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পীরগঞ্জ উপজেলার করনাই হাটপাড়া গ্রামের মো: লিটন আলীর স্ত্রী মোছা: হাজেরা বেগম (২৫) কে ৬ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। এছাড়াও হরিপুর থানা পুলিশের অভিযানে ভাতুরিয়া ইউপির মহেন্দ্রগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ্ববর্তী ব্রীজের উপর থেকে ১শ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ পীরগঞ্জ উপজেলার বহতী (বনিয়াপুকুর) গ্রামের মো: তফিল উদ্দিনের ছেলে মো: উমের আলী (৪২) কে আটক করা হয়। আটককৃতরা ৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয় বলে জানান, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। এছাড়াও ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও থানায় ৪টি, পীরগঞ্জ থানায় ২টি, বালিয়াডাঙ্গী থানায় ২টি, রানীশংকৈল থানায় ১টি, হরিপুর থানায় ১টি এবং রুহিয়া থানায় ৬টি সহ সর্বমোট ১৬টি ওয়ারেন্ট নিস্পত্তি করা হয় বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net