ঢাকা   ১১:২৩:৫৮ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন

দোহাজারী পৌরসভার উদ্যোগে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় রাখা ও যানজট নিরসনের লক্ষ্যে মতবিনিময় সভা

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৫২০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দোহাজারী পৌরসভার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পন্যোর দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, যানজট নিরসন ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষ্যে জনপ্রতিনিধি, দোহাজারী কাঁচা বাজার, মার্কেট, শপিং সেন্টার ব্যবসায়ী সমিতি, বিভিন্ন পেশাজীবি সমিতি নেতৃবৃন্দ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে দোহাজারী পৌরসভার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল ৭ মার্চ বিকালে দোহাজারী পৌরসভার কার্যালয়ে পৌর মেয়র আলহাজ্ব মোঃ লোকমান হাকিমের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চন্দনাইশ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী, খাঁন প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ইউনুচ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সুমন, হাজারী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহিম বাদশা, হাজারী টাওয়ার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম, পেশাজীবি সমিতির পক্ষে রফিক মিয়া বানু, ১ নং প্যানেল মেয়র মাষ্টার নাজিম উদ্দীন, কাউন্সিল মোঃ শাহ আলম, সহকারী প্রকৌশলী মোঃ নাঈম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, ৩ নং প্যানেল মেয়র ডাঃ মমতাজ বেগম লিলি, কাউন্সিল যথাক্রমে চিত্তরঞ্জন বিশ্বাস, এস এম পহর উদ্দিন, আবদুল আজিজ মাসুম, উপ সহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, (বিদ্যুৎ) তন্ময় চাকমা, হিসাব রক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি এস এম মুছা, কাঁচা বাজার সমিতির সহ সভাপতি বাদশা মিয়া, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, আইন শৃঙ্খলা বাহিনী নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে কাউন্সিল শাহ আলমকে আহবায়ক ও প্যানেল মেয়র মাষ্টার নাজিম উদ্দীনকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট বাজার মনিটরিং কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি