1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বদলে গেছে লালমনিরহাটের তিন বিঘা করিডোর ও দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু  নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক  গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায় 

বদলে গেছে লালমনিরহাটের তিন বিঘা করিডোর ও দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল

মোঃ আব্দুস সালাম খাঁন
  • আপডেট টাইম : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৫০৪ বার

মোঃ আব্দুস সালাম খাঁন।।

বাংলাদেশের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ তিন বিঘা করিডোর ছিটমহল দহগ্রাম ও আঙ্গরপোতা বদলে গেছে ।

১৯ শে অক্টোবর ২০১১ ইং তারিখ ছিটমহলের গেট ২৪ ঘন্টা খোলা রাখার উদ্ভোধন হওয়ার পর থেকে প্রায় ২৫ হাজার ছিটমহলবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে। ২৪ ঘন্টা চলাচলে কোন বাঁধা নেই।
দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান জানান, ১০ থেকে ২০ শয্যা হাসপাতালটিতে চিকিৎসক থাকলেও প্রয়োজনীয় ওষুধ পএ সংকট রয়েছে। এখানে ১ টি হাই স্কুল, ৬ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়,১ টি মাদরাসা, কয়েকটি মসজিদ, ১ টি পুলিশ তদন্ত কেন্দ্র ও দহগ্রাম ইউনিয়ন পরিষদ রয়েছে। গত বন্যায় ভারত থেকে হঠাৎ করে পানি ধেয়ে আসায় দহগ্রামের পাকা- কাচা রাস্তা মিলে মোট ১৫ কিলোমিটার ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। সরকারী বরাদ্দের অভাবে এখনো সংস্কার করা হয়নি। ফলে জনসাধারণের চলাচলে সমস্যা হয় নিত্যদিন।

দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কমকর্তা এস আই আঙ্গুর জানান, দহগ্রাম এর জনগন শান্তি প্রিয় এখানে অপরাধ প্রবনতা খুবেই কম। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দহগ্রাম এর বাসিন্দা জানান, মাঝে মধ্যে গরু পাচার হয়। উল্লেখ্য যে,
১৯৮৫ সালে দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন হিসেবে পরিগনিত হয়। ১৯৮৯ সালে দহগ্রাম ইউনিয়নটির শুভ উদ্বোধন হয়। এক সময় সেখানে যাওয়ার জন্য বাংলাদেশীরা এক ঘণ্টা পরপর সুযোগ পেত। বর্তমানে সেই সমস্যা আর নেই। তাদের কে আর অপেক্ষা করা লাগে না ।তাছাড়া বর্তমানে তিন বিঘা করিডোর এলাকাটি পরিণীত হয়েছে দর্শনীয় ও ঐতিহ্যবাহী স্থান হিসেবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব বয়সের মানুষকেই এখানে দেখা যায়। সারা বাংলাদেশ থেকেই ভ্রমণ পিপাসু মানুষরা ভিড় করে তিন বিঘা করিডোর এলাকায়। সেখানে যাতায়াতের জন্য লালমনিরহাট সদর থেকে বাস সর্ভিস থাকায় সহজেই যে কেউ যেতে পারে তিন বিঘা করিডোরে। পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে অবস্হিত এ তিন বিঘা করিডোর দেখতে সুন্দর ও মনোরম পরিবেশ যাতায়াতে কোন সমস্যা নাই

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net