1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আ'লীগের টাকায় বিএনপির ইফতার মাহফিল -মান্নানের নিন্দা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

আ’লীগের টাকায় বিএনপির ইফতার মাহফিল -মান্নানের নিন্দা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২৯৯ বার

আওয়ামী লীগের টাকায় সোনারগাঁ উপজেলা বিএনপির ইফতার মাহফিলের ঘটনাকে মিথ্যা দাবি করছেন বিএনপি। ষড়যন্ত্র ও মিথ্যাচার করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন একটি মহল। তাদের মিথ্যা, গুজব ও চক্রান্তের তীব্র নিন্দা জানিয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

তিনি বলেন, সোনারগাঁও উপজেলা বিএনপি’র ইফতার মাহফিল নিয়ে একটি মহল সোনারগাঁ উপজেলা বিএনপি’র বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রমূলক তথ্য প্রচার করছে যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিভিন্ন মিডিয়ায় ওই মিথ্যা বানোয়াট তথ্য ভিত্তিক সংবাদ দেখে আমরা বিব্রত ও ক্ষুব্ধ।

সোনারগাঁ উপজেলা বিএনপির ইফতার মাহফিল আয়োজন বানচাল করতে আওয়ামী লীগের সর্বোচ্চ প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় তারা এ মিথ্যা তথ্য প্রচার করে হীন স্বার্থে বিএনপির রাজনীতিকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা কর্মীদের মাঝে বিভ্রান্ত ছড়াতে চায় যা সোনারগাঁয়ে আদৌ সম্ভব নয়।

সোনারগাঁ উপজেলা বিএনপির বিগত সময় থেকে আজ পর্যন্ত ঐক্যবদ্ধ ছিল আছে। আওয়ামী লীগের চক্রান্তে আমাদের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এই বিভ্রান্তি আমরা কাটিয়ে ওঠে আগামীতে স্বৈরাচারী সরকারের পতনের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ।

বিএনপির কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না। এসব নির্বাচনে বিএনপির কোনো নেতাকর্মী অংশগ্রহণ অথবা প্রচার প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেনা।

যদি কেউ অংশগ্রহণ করে তাহলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করিবে। যত্র ষড়যন্ত্র হউক না কেনো আমরা আমাদের দলীয় সিদ্ধান্তে অনড় আছি থাকবো।

তিনি আরও বলেন, সোনারগাঁ উপজেলা ও পৌরসভা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো কোন মিথ্যা গুজবে আমাদের ঐক্য বিনষ্ট করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

কারণ আওয়ামীলীগ আমাদের দলকে বিভাজন ও কোন্দল সৃষ্টি করতে মরিয়া চেষ্টা করছে কারণ আওমীলীগ জানে তাদের পায়ের নিচে মাটি নেই। আগামীর বাংলাদেশ হবে জনগণের পছন্দের দল বিএনপির।

জানাযায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন দিয়ে নির্বাচিত করে দিবেন এমন প্রতিশ্রুতি দিয়ে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এক আওয়ামীলীগ নেতার কাছ থেকে টাকা নিয়ে বিএনপির ইফতার মাহফিল আয়োজনের অভিযোগ উঠে সোনারগাঁ থানা বিএনপির বিরুদ্ধে।

এ নিয়ে গত দুই দিনে সোনারগাঁ জুড়ে সমালোচনার ঝড় বইছে। এদিকে এই খবরে বিএনপির নেতাকর্মীদর মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net