1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বরৈয়া গ্রামবাসীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মাষ্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন  প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

চৌদ্দগ্রামে বরৈয়া গ্রামবাসীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২৭১ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে বরৈয়া গ্রামবাসীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বরৈয়া গ্রামের সকল কবরবাসীদের মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা সহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি এবং কল্যাণ কামনায় মুনাজাত করা হয়।

সোমবার (০৮ এপ্রিল) বিকালে উপজেলার বাতিসা ইউয়িনের বরৈয়া গ্রামের সাহেব বাড়ী মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বাতিসা ইউপি’র সাবেক চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, বাতিসা ইউপি চেয়ারম্যান কাজী মোহাম্মেদ ফখরুল আলম ফরহাদ। অনুষ্ঠানে দোয়া-মুনাজাত পরিচালনা করেন বসন্তপুর সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ, বরৈয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা মো: সেলিম। এ সময় রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ করেন ছুপুয়া ছফরিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার শিক্ষক মাওলানা মো: এনায়েত উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন বাতিসা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার হামিদ বাশার, সাংগঠনিক সম্পাদক কাজী খোরশেদ আলম মানিক, চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান এর সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান, বরৈয়া গ্রামের কৃতিসন্তান ও নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা অফিসার সাকির হোসেন শাহজাহান।

বরৈয়া গ্রামের কৃতিসন্তান, বিশিষ্ট সমাজসেবক ডা. জাকির হোসেন মামুন, শিল্পপতি মো: জামাল উদ্দীন জসিম, সমাজসেবক জিএম কামরুজ্জামান এর বিশেষ সহযোগিতায় এবং সাইফুল ইসলাম সুজন, মো: রিপন, মো: সোহাগ. মো: সোহেল, মো: রুবেল সহ বরৈয়া গ্রামের যুবসমাজের সার্বিক সহযোগিতায় আয়োজিত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবু তালেব জন্টু, মো: খোরশেদ আম্বর, আব্দুল গোফরান বাবলু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net