ঢাকা   ০৩:২৮:১৯ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

দোহাজারী শাহী জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৩৮৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এস.এম.জাকির।

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা সদরে দোহাজারী শাহী জামে মসজিদটির পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল ৩ এপ্রিল বুধবার সকালে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত শাহী জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম, মসজিদটির খতিব মাওলানা মুফতি আহমদ হোসাইন আলকাদেরি (মা.জি.আ.), নাহার বিল্ডার্স চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি। এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রিয়াদ হোসেন, পৌর কাউন্সিলর ও দোহাজারী পৌরসভা আ.লীগ সহ-সভাপতি মোহা. শাহ্ আলম, মসজিদ পরিচালনা কমিটির সদস্য এমএ মোনাফ, মোঃ আবু, আনিসুর রহমান, নাজিম উদ্দীন, কামরুল হাসান মিন্টু, দোহাজারী পৌরসভা ঠিকাদার সমিতির সভাপতি মোঃ মনসুর আলী, কবি জাহাঙ্গীর আলম, আলী আজম লিটন, আরিফুল ইসলাম সুমন, খাইরুল ইসলাম, নুরুদ্দীন প্রমূখ। উদ্বোধন শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে ও অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি