1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা ও লোকজ অনুষ্ঠান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মাগুরার শ্রীপুরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা ও লোকজ অনুষ্ঠান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৪৬৩ বার

মোঃ সাইফুল্লাহ

মাগুরার শ্রীপুরে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার দিনব্যাপি বর্ণিল শোভাযাত্রা ও লোকজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শেষ হয়।

শোভাযাত্রায় আবহমান বাংলা নানা চিত্র ফুটিয়ে তুলতে গরুর গাড়ি, ডংকা, লাঠিয়াল দল, সন্ন্যাসী দলসহ বিভিন্ন দলের রূপসজ্জায় গ্রামীণ আবহ তুলে ধরা হয়। চলে পন্তাভাত উৎসব। মঙ্গল শোভাযাত্রায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারি, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় শত শত মানুষ রাস্তার দু’পাশে দাঁড়িয়ে নববর্ষের আনন্দে শরিক হয়।

 

শোভাযাত্রা শেষে শেখ রাসেল মিনি স্টেটেডিয়াম মঞ্চে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্রীপুর শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ ও উপজেলার প্রবীন ও নবীন শিল্পীগণ সঙ্গীত পরিবেশন করেন। পরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অস্টক গান ও লাঠিখেলাসহ বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net