1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হলদিয়ায় গ্রাম পুলিশের হাতে এক দিনমজুর অপহরণ - একলাখ টাকা মুক্তিপণ দাবী- পুলিশের অভিযানে উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

হলদিয়ায় গ্রাম পুলিশের হাতে এক দিনমজুর অপহরণ – একলাখ টাকা মুক্তিপণ দাবী- পুলিশের অভিযানে উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২৩৪ বার

রাউজান প্রতিনিধি:

রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা মহতের বাড়ীর বাসিন্দা মৃত আবুল হোসেনের পুত্র মোঃ এরশাদ (৪০) নামের একজন দিনমজুরকে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে গ্রাম পুলিশ। হলদিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ জুয়েল,শাহাজাহান, ওসমানের নামে এই অভিযোগ উঠেছে। অপহৃত এরশাদের স্ত্রী সেলিনা জানান, তাঁর স্বামী ১ এপ্রিল সোমবার রাতে মাদক সেবন করে নেশাগ্রস্থ অবস্থায় বাড়ী ফেরার পথে গ্রাম পুলিশ জুয়েল,শাহাজাহান, ওসমান তাকে আটক করলে এক গ্রাম পুলিশকে থাপ্পর দেয় । এই ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশ জুয়েল, ওসমান, শাহাজাহান তিনজনেই আমার স্বামী এরশাদের কাছ থেকে ৬ হাজার টাকা চাঁদা আদায় করেন । ঘটনার পরদিন গত ২ এপ্রিল মঙ্গলবার সকালে তাঁর স্বামী বাড়ীর অদুরে গরুর জন্য ঘাষ কাটতে গেলে গ্রাম পুলিশ জুয়েল, ওসমান,শাহাজাহান জোরপুর্বক অপহরন করে নিয়ে যায় । হলদিয়া রাবার বাগানের গহিন অরণ্যে অমুক্যা টিলা এলাকায় নিয়ে গিয়ে আমার কাছ থেকে একলাখ টাকা মুক্তিপণ দাবী করেন। সেলিনা আকতার আরো বলেন, বিকালের দিকে আমার স্বামী এরশাদকে ছাড়িয়ে আনতে আমি হলদিয়া রাবার বাগানের গহিন অরণ্যে গেলে, গহিন অরণ্যে গ্রাম পুলিশ জুয়েল,শাহাজাহান, ওসমান সহ কয়েকজন সন্ত্রাসীরা আটক করে রাখতে দেখা যায় । ঐ সময়ে পুলিশ উপস্থিত হলে গ্রাম পুলিশ সহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা পালিয়ে যায় । আমার স্বামী মোঃ এরশাদকে উদ্ধার করে পুলিশ আমার হেফাজতে সোর্পদ করেন। এ ব্যাপারে হলদিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ জুয়েল ও শাহাজাহানের কাছে জানতে চাইলে, দুজনই কোন কথা না বলে ইউনিয়ন পরিষদ কার্যলয় থেকে পালিয়ে যায় । হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মোঃ এরশাদ মাদক সেবী। মাদক সেবনকালে গ্রাম পুলিশ তাকে আটক করেছে । এরশাদকে আটক করে ইউনিয়ন পরিষদ বা পুলিশের কাছে সোর্পদ না করে রাবার বাগানের গহিন অরন্যে আটক রেখে মুক্তিপণ দাবী করে, তা তারা অপলাধ করেছে বলে জানান তিনি । চিকদাইর পুলিশ ফাঁড়ির এ এস আই হোসাইন বলেন, আমি গোপনে সংবাদ পেয়ে হলদিয়া রাবার বাগানের গহিন অরণ্যে পুলিশ নিয়ে অভিযান চালিয়ে মোঃ এরশাদকে উদ্ধার করি। দুটি মোটর সাইকেল জব্দ করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ এরশাদকে রেখে গ্রাম পুলিশ সহ অনান্য লোকজন পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি। এ ব্যাপারে রাউজান থানার ওসি জাহিদ হোসেন বলেন, বিষয়টি আমি হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানিয়েছি। অপহরণ করে নিয়ে যাওয়া মোঃ এরশাদকে গত ২ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতেই তার স্ত্রী সেলিনা আকতারের জিম্মায় দেওয়া হয়েছে। এরশাদ ও তার পরিবারের পক্ষ থেকে ঘটনার সাথে জড়িত গ্রাম পুলিশ ও অনান্য ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দিতে বলা হয়েছে । অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net