1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দিলেন দেড় ডজন প্রার্থী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দিলেন দেড় ডজন প্রার্থী

সেলিম উদ্দীন, ঈদগাঁও

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২৫৯ বার

নির্বাচন কমিশনের ঘোষিত দ্বিতীয় ধাপের তফশিল অনুযায়ী আগামী ২১ মে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন রবিবার (২১ এপ্রিল) বিকেল ৪টা পর্যন্ত উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে।

প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে
চেয়ারম্যান পদে মোহাম্মদ সেলিম আকবর, মোঃ আবু তালেব, শামশুল আলম, নুরুল কবির, ইমরুল হাসান রাশেদ, কুতুবউদ্দিন চৌধুরী, এম মমতাজুল ইসলাম,
ভাইস চেয়ারম্যান পদে আহমদ করিম, বোরহান উদ্দিন মাহমুদ, আজিজুল হক রুবেল, মোহাম্মদ আরিফ মিয়া, মমতাজ উদ্দিন আহমদ।, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেহেনা আক্তার, হামিদা তাহের, কাউসার জাহান, শাহেনা আক্তার লাকি ও মেহেনুর আক্তার পাখি মনোনয়ন জমা দিয়েছেন।

সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net