1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন 

নবীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২৮৬ বার

 

ইব্রাহীম খলিল

নবীনগর, (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় জিদান (১৭) নামে এক কলেজছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে জিনোদপুর ইউনিয়নের কড়ইবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ওই শিক্ষার্থী নবীনগর উপজেলার বাশারুক গ্রামের প্রবাসী বাতেন মিয়ার ছেলে। সে লাউর ফতেহপুর ব্যরিস্টার জাকির আহাম্মদ কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। গাড়িতে থাকা অপর যাত্রী তার বন্ধু জাহিদ হাসান মারাত্মক আহত হয়েছে।

নিহতের পরিবার জানায়, মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে সারাদিন বাড়িতে আর ফিরে যায়নি। ইফতারের সময় মোটরসাইকেল চালিয়ে বন্ধু জাহিদ হাসানকে সাথে নিয়ে নবীনগর থেকে বাড়িতে যাওয়ায় সময় কড়ইবাড়ি নামকস্থানে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই জিদান মারা যায়। গুরুতর আহত হন জাহিদ হাসান। এ সময় তার গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়।

আহত জাহিদ হাসানকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে রেফার করা হয়।

নবীনগর থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ নিহতের লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায়, পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধির লিখিত আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net