1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাষ্টার মোঃ রমজান আলীর মৃত্যুতে বালিকা মাদরাসায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

মাষ্টার মোঃ রমজান আলীর মৃত্যুতে বালিকা মাদরাসায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

সেলিম উদ্দীন, ঈদগাঁও প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২৮৮ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী আল ফরমুজ লেচুমা করিম বালিকা দাখিল মাদরাসার অফিস সহকারী মাষ্টার মোঃ রমজান আলীর

মৃত‍্যুতে গভীর শোক প্রকাশ করে স্মরণ সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে মরহুমের কর্মস্থল আল ফরমুজ লেচুমা করিম বালিকা দাখিল মাদরাসা মিলনায়তনে উক্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদরাসার সিনিয়র শিক্ষক রেজাউল করিম রেজুর পরিচালনায়, সুপার মাওঃ আবদু শুক্কুর হেলালীর সভাপতিত্বে শোক সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক বাহাদুর হক।

এসময় অনন্যদের মধ্যে সহ সুপার মাওঃ মাহবু্ুবুর রহমান, মাওঃ জহিরুল ইসলাম ও সোলতান আহমদ বক্তব্য রাখেন।

এছাড়াও শিক্ষকদের মধ্যে মোস্তাক আহমদ,
আয়েশা বেগম, শাহাব উদ্দীন আরমান, হোসনে মোবারক রোজী, মোঃ ফারুখ হোসেন, উত্তম কুমার অধিকারী, ফজলুল করিম, টিপু সোলতান ও হালিমা খানম প্রমুখসহ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

শোক সভায় বক্তারা বলেন, শিক্ষক রমজান আলী ছিলেন একজন মানব প্রেমিক। আজ শিক্ষক শিক্ষার্থী ও খুটাখালীবাসী তাকে হারিয়ে গভীর শোকাহত। বক্তারা বলেন, আজ এই স্মরণ সভায় তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে, পরিবারের সকলের জন্য নেক হায়াত কামনা করছি। আল্লাহ্ যেন তাকে বেহেশত নসীব করেন এমনটাই দোয়া করছি।

উল্লেখ্য যে, ২০ এপ্রিল মসজিদে নামাজরত অবস্থায় শিক্ষক মোঃ রমজান আলীর (৫০) মৃত্যু হয়েছে।
শনিবার চকরিয়া উপজেলার খুটাখালী কেন্দ্রীয় জামে মসজিদে এশার নামাজের জামাত চলা অবস্থায় এ ঘটনা ঘটে।

মোঃ রমজান আলী খুটাখালী আল ফরমুজ লেচুমা করিম বালিকা দাখিল মাদরাসার শিক্ষক (অফিস সহকারী) এবং ইউনিয়নের দক্ষিণ মেদাকচ্ছপিয়া গ্রামের মীর আহমদের পুত্র। তিনি ২ কন্যা, ২ পুত্র সন্তানের জনক।

রবিবার বাদে আছর মেদাকচ্ছপিয়া অঙ্গীকার ফুটবল খেলার মাঠে তাঁর নামাজে জানাযা শেষে কবরস্থান মসজিদ সংলগ্ন গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
দোয়া ও স্মরণ সভায় শিক্ষক মরহুম মোঃ রমজান আলীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করেন মাওঃ ছৈয়দ আলম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net