1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও তার পরিবার কাছে চাঁদা দাবি ও ‘মিথ্যা অভিযোগ’ দিয়ে হয়রানি প্রতিবাদে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

শেরপুরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও তার পরিবার কাছে চাঁদা দাবি ও ‘মিথ্যা অভিযোগ’ দিয়ে হয়রানি প্রতিবাদে

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২২৭ বার

শেরপুরে মালয়েশিয়া ফেরত এক যুবকের বিরুদ্ধে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও তার পরিবারকে ‘মিথ্যা অভিযোগ’ দিয়ে হয়রানি করার অভিযোগ ওঠেছে। একইসাথে রেমিট্যান্স যোদ্ধার বাড়িতে হামলা চালিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দিয়ে আসে। এ ঘটনার পর থেকে নিরাপত্তা হীনতায় ভূগছে।এদিকে এঘটনার প্রতিবাদে ও বিচার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার কানাশাখোলা এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন মো. মাহমুদুল হাসান, মো. তমছের আলী, মো. হেলাল উদ্দিন, মোছা. পান্না আক্তার, মো. রাসেল প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সদর উপজেলার কুঠুরাকান্দা গ্রামের বাসিন্দা আরসাদ আলীর ছেলে মালয়েশিয়া প্রবাসী মো. আল আমিন বেশ কয়েক মাস আগে সাজিবুর রহমান রিপনসহ ৩০ জনকে ভালো বেতনে মালয়েশিয়ায় নিয়ে যান। সেখানে বাকিরা ভালোভাবে চাকরি করলেও রিপন বিভিন্ন ধরনের অবৈধ কাজকর্মে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে মালয়েশিয়ার সরকারি লোকের কাছে ধরা পড়লে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। সে বাংলাদেশে ফেরত এসে তার কুকর্মের কথা গোপন রেখে মালয়েশিয়া প্রবাসী আল আমিন ও তার পরিবারের কয়েক সদস্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে একটি মামলা দায়ের করেন এবং বিভিন্ন ধরনের অপপ্রচার করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করেন। একই সাথে গত ৩ এপ্রিল বুধবার আল আমিনের বাড়িতে আক্রমণ করেন এবং তার নিকট ৫ লাখ চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেন। এসময় বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও সাজিবুর রহমান রিপনের শান্তি দাবি করেন। মানববন্ধনে ২৬ জন মালয়েশিয়া প্রবাসীর স্বজনরাসহ দুই শতাধিক মানুষ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net