1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উপাচার্যকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিল আবাসিক শিক্ষার্থীরা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

উপাচার্যকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিল আবাসিক শিক্ষার্থীরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৩৫৩ বার

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আবদুল মঈন সিন্ডিকেট সভায় হল সমূহে ‘প্রচুর অস্ত্র ঢুকছে ও শিক্ষার্থীদেরকে টাকা দেওয়া হচ্ছে’ বলে মন্তব্য করেন। এ ঘটনার সত্যতা প্রমাণ করতে না পারলে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন আবাসিক হলের শিক্ষার্থীরা।

রবিবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে প্রতিবাদলিপি জমা দেন পাঁচ আবাসিক হলের শিক্ষার্থীরা।

প্রতিবাদলিপিতে থেকে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার মান সমুন্নত রাখতে উপাচার্যকে ৪৮ ঘণ্টার মধ্যে আবাসিক হলের শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে এবং অতিশীঘ্রই আবাসিক হলসমূহ খোলার আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করতে হবে।

আরও জানা যায়, উপাচার্য দাবি করেন ‘আবাসিক হলগুলোতে প্রচুর অস্ত্র ঢুকছে ও শিক্ষার্থীদেরকে টাকা দেওয়া হচ্ছে’। আমরা আবাসিক হলের শিক্ষার্থীরা এই বক্তব্যে হতভম্ব ও বিস্মিত। এই দাবি আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য লজ্জার ও অপমানজনক। এমন দাবি হলের শিক্ষার্থীদের নৈতিক এবং তাদের স্বাভাবিক জীবন প্রক্রিয়ার দিকে আঙুল তুলে। প্রভোস্টবৃন্দ উপাচার্যের এই সিদ্ধান্তকে অনৈতিক সিদ্ধান্ত বলেছেন। তারা দায়িত্ব নিয়ে বলেছেন হলসমূহে কোন অস্ত্র কিংবা টাকা নেই এবং তারা শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই এ ধরনের কোন কার্যকলাপের সাথে আমরা সাথে জড়িত নই।

এ বিষয়ে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী রবি চন্দ্র দাস বলেন, ‘উপাচার্য স্যার যে অযৌক্তিক দাবি করেছেন তা আমাদের হলের শিক্ষার্থীদের জন্য লজ্জার ও অপমানজনক। এই উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের মাধ্যমে সারা দেশে তিনি বিশ্ববিদ্যালয়ের সম্মান ক্ষুণ্ন করেছেন। আবাসিক হলের স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার মান সমুন্নত রাখতে উপাচার্য স্যারকে ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়াসহ আমাদের হলসমূহ খুলে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। এই সময়ের মধ্যে তিনি আমাদের দাবি না মানলে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপে যাবো।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের পাঁচ হলের আবাসিক শিক্ষার্থীদের পক্ষে ওই প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন- রবি চন্দ্র দাস, আবদুল্লাহ আল মাছুম, উজ্জ্বল হক, তানজিনা ইসলাম এবং লাবিবা ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net