ঢাকা   ০৯:০৮:০৫ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক

চৌদ্দগ্রামে মধ্যম চাঁন্দিশকরায় মুয়াজ্জিনকে বিদায়ী সংবর্ধনা মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৪৬৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে পৌরসভাধিন মধ্যম চাঁন্দিশকরা দো-তলা জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা মো: জাকির হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও নগদ অর্থ প্রদানের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। মাওলানা জাকির হোসেন ১৯৯৭ সালে এ মসজিদটিতে যোগদানের পর দীর্ঘ সাতাশ বছর সুনামের সহিত মসজিদের খেদমতে নিয়োজিত ছিলেন। সোমবার অত্র মসজিদ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় গ্রহণ করেন তিনি। তাঁর গ্রামের বাড়ী পাশর্^বর্তী লাকসাম উপজেলার ফুলগাঁও গ্রামে। বিদায় বেলায় মসজিদের মুসল্লী ও মক্তব্য শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

শুক্রবার (০৩ মে) বা’দ জুমআ মধ্যম চাঁন্দিশকরা ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে জামে মসজিদে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি এছাক দুলাল মুহুরী, সেক্রেটারী মো: সাদেক মিয়া, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার শিক্ষক ও মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন।

মধ্যম চাঁন্দিশকরা ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা মো: জাকির হোসেন বাদল এর সার্বিক তত্ত্বাবধানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য ডা. কামরুল হাসান, মো: জুয়েল, মেহেদী হাসান রিয়াদ, জাহিদ হাসান রতন, লিমন পাটোয়ারী, মোহাম্মদ সোহাগ মিয়া, মোহাম্মদ শিপন, মোহাম্মদ সৌরভ ও মোহাম্মদ নজরুল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি