1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ আটক ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৩৪১ বার

মুহা. ফখরুদ্দীন ইমন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজা সহ মো: ইকবাল হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ সিদলাই ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামের আনছার মৌলভীর বাড়ীর মৃত আবুল বাশারের ছেলে। বর্তমানে ইকবাল হোসেন উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি গ্রামে হক মিয়ার ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতো। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ০৬:১৫ ঘটিকায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: জসিম উদ্দিন দেওয়ানের নেতৃত্বে থানার সহকারী উপ-পরিদর্শক মো: সোলেমান ভূঁইয়া ও সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জনৈক রফিক মিস্ত্রির বাড়ী সংলগ্ন কাঠ বাগানের ভেতর থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৫০ কেজি গাঁজা সহ ইকবাল হোসেনকে আটক করে। পরে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা (মামলা নং-১৫/১৬.০৫.২০২৪ খ্রিস্টাব্দ) দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘বৃহস্পতিবার সকালে থানা পুলিশের অভিযানে ৫০ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net