1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জুয়া খেলায় হেরে যাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১ যুবক ! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জুয়া খেলায় হেরে যাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১ যুবক !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৪২৩ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় রাজিউর রহমান রাজু (৩৫) নামের ১ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের স্ত্রী ও পরিবারের দাবি, জুয়ায় টাকা হেরে যাওয়ায় তিনি আত্মহত্যা করেছেন। সম্প্রতি গত ৪ মে শনিবার রাতে তাঁর শয়নকক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজু ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের পিতাইছড়ি গ্রামের পারলত আলীর ছেলে। রাজুর স্ত্রী মরজিনা বেগম বলেন, ‘গেল ছয় মাস ধরে অনলাইনে জুয়ায় আসক্ত রাজু। ৪ মে শনিবার দিনভর বাড়িতে ঘরে একা অনলাইনে জুয়া খেলছিল সে। ৭০ হাজার টাকাও ছিল তার কাছে। স্থানীয় বাজার থেকে মোবাইল ব্যাংকিংয়ে ব্যালেন্স ভরে ঘরেই ক্যাসিনো খেলছিল। তবে কোন সময় গলায় ফাঁস দিয়েছে পরিবারের কেউ দেখেনি। দীর্ঘ সময় ঘর থেকে বের না হওয়ায় সন্ধ্যায় ডাকাডাকি করি। ভেতর থেকে সাড়া না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ পাই।’
৪ মে শনিবার রাতে রাজুর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে বালিয়াডাঙ্গী থানা-পুলিশ। তবে রাজুর মৃত্যু নিয়ে কারও কোনো অভিযোগ নেই বলে, পুলিশকে জানিয়েছে রাজু বাবা, স্ত্রী ও স্বজনেরা।
রাজুর বাবা পারলত আলী বলেন, ‘ছেলে অনলাইনে জুয়া খেলে সব পুঁজি শেষ করেছে। কিছু ধার-দেনা করেছিল, জমি বিক্রি করে শোধ করে দিয়েছি। শুনলাম অনেকগুলো টাকা হেরেছে ৪ মে শনিবার সারা দিনে। বাজার খরচের টাকা ছিল না। আমি সারা দিন বাড়িতেই ছিলাম, বললে, কত টাকা লাগে আমি দিতাম, কিন্তু ২ সন্তান ও স্ত্রীকে রেখে সে গলায় ফাঁস দিল।’
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net