ঢাকা   ০৪:৩২:৪৮ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

ঠাকুরগাঁওয়ে হরিপুরে উপজেলা নির্বাচনে বিপুল ভোটে মোটরসাইকেল মার্কায় বিজয়ী হয়েছেন- পুষ্প,ঊ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৪৮৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা নির্বাচনে ৬ষ্ঠ উপজেলা পরিষদ ১ম ধাপের সাধারণ নির্বাচনে প্রাথমিক বে-সরকারি ভাবে ৮/৫/২৪ ইং তারিখে ফলাফল ঘোষণা করা হয়। হরিপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১২০৪৯৭ জন এবং ভোট কেন্দ্র মোট৩৬টি সকাল ৯টা হতে ভোট কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি আসতে আসতে বাড়তে থাকে, বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্র গুলোতে উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়। হরিপুরে উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে মোটরসাইকেল প্রতীক নিয়ে বিপুল ভোটে জয় লাভ করেন আব্দুল কাইয়ুম পুষ্প, তিনি মোট ভোট পায়,৩২৭৮৭ টি,কাপ পিরিচ মার্কা নিয়ে মোঃজিয়াউল হাসান মুকুল মোট ভোট পায় -১৯৬৯৯ টি, আনারস প্রতীক নিয়ে মোঃ এস এম আলমগীর, পায় ১৫৬২২টি,ভোট, ঘোড়া প্রতীক নিয়ে একে এম শামীম ফেরদৌস টগর পায় -৫৫৭০টি ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে টিউবয়েল প্রতীকে রিয়াজুল হক সরকার পায় -৪১০০০, তালা প্রতীকে মনোয়ারুল ইসলাম রিপন পায়-২৮৭৮৪ভোট,মহিলা ভাইস চেয়ারম্যানে আসিয়া বেগম কলস প্রতীকে মোট ভোট পায় ৩৬২১৮ টি,অপরদিকে মোকাররমা চৌধুরী হাঁস প্রতীকে পান -৩৪৩৯৩ভোট। এ সময় উৎসাহিত জনতা নব- নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম পুষ্পকে ফুলেল শুভেচছা জানান। এ সময় সাধারণ জনগনের উদ্দেশ্য আব্দুল কাইয়ুম পুষ্প বলেন, আজ জনগণের ভালো বাসায় আমি মুগ্ধ তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করছেন, আমি খুব আনন্দিত। তিনি আরো বলেন, আমি এর আগে ভাইস চেয়ারম্যান থাকা কালে যে কাজ গুলো সমাপ্ত করতে পারিনি আশা রাখি অতি শীগ্রই দায়িত্ব হাতে পেলেই আমি আমার বাকি অসমাপ্ত কাজ গুলো সম্পূর্ণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি