1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে হরিপুরে চরম দুর্দিনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বাঁশ মালী পরিবারের সদস্যরা ! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ

ঠাকুরগাঁওয়ে হরিপুরে চরম দুর্দিনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বাঁশ মালী পরিবারের সদস্যরা !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ মে, ২০২৪
  • ২৬৯ বার

Looking for the best Swiss Replica Watches in the world? Buy now Accuracy replica watches for the best price on perfectwatches1.sr.include Rolex, Breitling, Omega, Tag Heuer and so on. High-Quality Replica Watch, Fast shipping!

Our collection of replica hublot watches are high-quality and have been rigorously quality tested to ensure they meet our high standards.

Top Swiss rolex replica watches UK Online Store For Women. Buy Cheap Fake Rolex Watches For Free Shipping.

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

চরম সংকটের মধ্যে দিনাতিপাত করছে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাঁশ মালী পরিবারগুলো। পরিবার পরিজন নিয়ে ২৫টি ভূমিহীন পরিবারের প্রায় শতাধিক মানুষ রয়েছেন চরম অনিশ্চয়তায়। দিন আনতে পান্তা ফুরোয় অবস্থা। বাঁশ মালী করে এক বেলা খেয়ে না খেয়ে দিনযাপন করছেন এ সম্প্রদায়ের মানুষ জন। সরেজমিনে দেখা যায়, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা সদর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বামুনদিঘীর পাড়ে এই পরিবারগুলোর বসবাস। ১৯৭৫ সাল থেকে এখানে তারা কুড়েঘর ও ছাপড়া বানিয়ে জরাজীর্ণ পরিবেশে দিনাতিপাত করছে। এই পরিবারগুলোর মধ্যে রয়েছে ১৮টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর, যাদের বংশানুক্রমে পেশায় বাঁশ মালী। আর ৭টি পরিবার হচ্ছে আদিবাসী। কৃষিকাজ বা চাষাবাদের জন্য তাদের নিজস্ব কোনো জায়গা-জমি নেই। বাঁশ মালী, দিনমজুর আর শ্রমিকের কাজ করে চলে তাদের সংসারের ঘানি। পুকুর পাড়ে বসবাসকারী বিভোতি রানী (৫৫), সরলা দাস (৭০), বুধু হেমরম (৬০), লক্ষ্মী মারডি (৮০)সহ বেশ কয়েকজন নারী সাংবাদিকদেরকে বলেন, আমরা এখানে ৪৯ বছর ধরে বসবাস করে আসছি। পেশায় আমরা বাঁশ মালী। হাটবাজার ও গৃহস্থের বাড়ি থেকে বাঁশ কিনে বাড়িতে কৃষিকাজের ব্যবহৃত টোকরি, কুলা, ঢাকি, ডালি, হাতপাখা সহ বিভিন্ন জিনিসপত্র তৈরি করে বাজারে বিক্রি করে যে টাকা পাই তা দিয়েই জীবিকা নির্বাহ করি। বর্তমানে প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় আমাদের পণ্যের কদর কমে গেছে। বাঁশও পাওয়া যায় না তেমন আবার দামও বেশি। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে।
তারা আরও বলেন, আমরা সরকারি সুযোগ-সুবিধাও তেমন পাই না। আমাদের খোঁজখবর কেউ রাখে না। প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি ও জমি পাওয়ার জন্য আমরা ইউএনও স্যারের নিকট গিয়েছিলাম, কিন্তু আমরা বাড়ি পাইনি। এলাকার বিভিন্ন জায়গায় খাসজমি ও পুকুর পাড়ে যারা বসবাস করছিল, তারা সকলেই বাড়ি ও জমি পেলে আমরা কেন পাব না।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
০১৭১৭৫৯০৪৪৪

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net