1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলা উপজেলা নির্বাচন : চেয়ারম্যান সোহাগ, ভাইস চেয়ারম্যান কনক ও লাকী বিজয়ী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

নকলা উপজেলা নির্বাচন : চেয়ারম্যান সোহাগ, ভাইস চেয়ারম্যান কনক ও লাকী বিজয়ী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৪৭৮ বার

হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি:

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুরর নকলায় চেয়ারম্যান পদে এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ ও ভাইস চেয়ারম্যান পদে আবু হামযা কনক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লাকী আক্তার বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য মতে, নকলা পৌর আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, দোয়াত-কলম প্রতীকে ২০ হাজার ৬৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি’র বহিস্কৃত নেতা মো. মোকশেদুল হক শিবলু কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ২১৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্র লীগের আহবায়ক আবু হামযা কনক চশমা প্রতীকে ৩১ হাজার ১৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু পেয়েছেন ২৭ হাজার ১৪২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে লাকী আক্তার প্রজাপতি প্রতীকে ৬১ হাজার ২৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের সদ্যসাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন হাঁস প্রতীকে ৮ হাজার ১৩৪ ভোট পেয়েছেন।
চেয়ারম্যান পদে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম জিন্নাহ আনারস প্রতীকে ১৬ হাজার ১০৭ ভোট, উপজেলা পরিষদের দুই বারের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ঘোড়া প্রতীকে ১৩ হাজার ১৬ ভোট ও উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিন মোটর সাইকেল প্রতীকে ১১ হাজার ৬৯৫ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে অন্যান্যদের মধ্যে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. মামুন হোসেন উড়োজাহাজ প্রতীকে ১১ হাজার ২৫৭ ভোট, ৭নং টালকী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আকন্দ তালা প্রতীকে ৫ হাজার ৪৫১ ভোট, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. রেজাউল করিম টিউবওয়েল প্রতীকে ৪ হাজার ৫৬১ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে অন্যান্যদের মধ্যে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. কহিনুর বেগম, কলস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৬৯৩ ও ৪নং গৌড়দ্বার ইউপির চেয়ারম্যানের স্ত্রী আলেয়া পারভিন ফুটবল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৪৪ ভোট।
সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন জানান, উপজেলার কোথাও গোলযোগের তথ্য পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটারগন পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৭৯ টি ভোট কেন্দ্রের ৪৬৪ টি ভোটকক্ষে (বুথে) গোপন ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহন করা হয়।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net