1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভাষা শহিদ সালামের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ গঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট

ভাষা শহিদ সালামের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ গঠিত

ভাষাশহিদ সালামের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের মূল প্রতিপাদ্য বিষয় “ভাষাশহিদদের বীরশ্রেষ্ঠ ঘোষণা চাই”।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৯৬ বার

প্রেস বিজ্ঞপ্তিঃ

ঢাকা, ১৮ মে ২০২৪ (৪ জ্যৈষ্ঠ ১৪৩১) আজ ঢাকার গুলশানে অনুষ্ঠিত এক বৈঠকে ভাষাশহিদ সালামের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ গঠিত হয়েছে।

আগামী ২৭ নভেম্বর ২০২৪ তারিখে রাষ্ট্রভাষা আন্দোলনের অমর শহিদ আবদুস সালামের জন্মশতবার্ষিকী উপলক্ষে উক্ত কমিটি গঠন করা হয়। এ জন্যে প্রখ্যাত ভাষা-আন্দোলন গবেষক ও ভাষা-আন্দোলন মিউজিয়ামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক এমএ বার্ণিককে আহ্বায়ক করে ১০১ সদস্যবিশিষ্ট জাতীয় কমিটি গঠিত হয়েছে। কমিটি ইতোমধ্যে প্রস্তুতিমুলক বিভিন্ন কর্মসূচি শুরু করেছে।

জাতীয় কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন; বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজী, ভাষা- আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি ড. মোমতাজ উদ্দিন আহম্মেদ, এডিটর্স ফোরামের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, বাংলা অ্যাকাডেমির জীবন-সদস্য কবি সৈয়দ নাজমুল আহসান, ড. মআআ মুক্তাদীর, ভাষা-আন্দোলন গবেষক আ ব ম মহিউদ্দিন খান চৌধুরী, মুসলেহ উদ্দিন খানমজলিস, ড. শরীফ সাকী, কবি জান্নাতুন নাঈম, মীর শামছুল আলম বাবু, প্রিন্সিপাল সালমা আহমদ হীরা, ভাষাশহিদ সালাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফারুক আহমেদ, ভাষাশহিদ সালাম কলেজের প্রতিষ্ঠাতা আবুল কায়েস রিপন, ভাষাশহিদ স্মৃতি জাদুঘরের দায়িত্বশীল শেখ ফরিদ, ভাষাশহিদ সালামের ভাতিজা আমির হোসেন মামুন, বিআইডব্লিউটিএ এর সাবেক পরিচালক মফিজুল ইসলাম, বিটাক পরিচালক ইঞ্জিনিয়ার মুহসিন, বিএসটিআই পরিচালক ইঞ্জিনিয়ার নূরুল ইসলাম, ভাষাশহিদ রফিকের ভাতিজা আবদুর রউফ, সুষম উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক, ডা. দেলোয়ার হোসেন, কবি সাংবাদিক আল মাহদী, ডা. আল হাসান মোবারক, চিত্রশিল্পী শ্যামল বিশ্বাস, জাতীয় হকার্স আন্দোলনের অবিসংবাদিত নেতা মো. কামাল হোসেন, সাংবাদিক সাজেদা হক, ভাষাশহিদ রওশনারা বাচ্চু তনয়া তানভীর ফারহানা ওয়াহেদ তুনা প্রমুখ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ভাষাশহিদ সালামের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের প্রচার সম্পাদক  আল-হাসান মোবারক স্বাক্ষরিত চিঠিতে এ তথ্যও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net