1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে ৬ দিন পর নির্বাচনী সহিংসতায় কর্মী খুনের মামলা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

ঈদগাঁওতে ৬ দিন পর নির্বাচনী সহিংসতায় কর্মী খুনের মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৩০৯ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় গেলো ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকদের মারামারির ঘটনায় ছুরিকাঘাতে টেলিফোন প্রতীকের কর্মী ছফুর আলম খুনের ঘটনায় অবশেষে ৬ দিন পর থানায় মামলা দায়ের করেছে পরিবার।

রবিবার (২৬ মে) রাতে নিহতের বাবা নুর উদ্দীন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।

এ মামলায় প্রধান আসামি করা হয় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সৌদিআরবের মক্কা আওয়ামীলীগের সভাপতি সামশুল আলমকে। বিষয়টি নিশ্চিত করেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

তিনি জানান, নিহত ছফুর আলমের বাবা নুর উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, গত ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার পোকখালী ইউনিয়নের মালমুরা পাড়া এলাকায় দুই পক্ষের মারামারিতে টেলিফোন প্রতীকের কর্মী ছফুর আলম খুন হয়। ঘটনার পর থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামশুল আলম আত্নগোপনে চলে যান। তবে
এক ভিডিও বার্তায় তিনি জানায়, ঘটনাটি তাদের পারিবারিক। সেখানে তার কর্মীদের সঙ্গে কোনো ঘটনা ঘটেনি। পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net