1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উপাচার্যের পদত্যাগের দাবিতে কুবি শিক্ষকদের চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

উপাচার্যের পদত্যাগের দাবিতে কুবি শিক্ষকদের চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৩৬৩ বার

কুবি প্রতিনিধি ;

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো: আসাদুজ্জামান এর নেতৃত্বে অছাত্র ও বহিরাগত কর্তৃক শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে উভয়ের পদত্যাগ /অপসারণের এক দফা দাবিতে ৪র্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে কুবি শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকরা এ কর্মসূচি করেন। বিশ্বিবদ্যালয় বন্ধ থাকলেও এই দিন প্রায় ত্রিশজন শিক্ষক অবস্থান কর্মসূচিতে যোগ দেন।

এ বিষয়ে শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মো. মোকাদ্দেস উল ইসলাম বিদ্যুৎ বলেন, যতদিন উপাচার্য বিশ্ববিদ্যালয়ে তার পদে থাকবেন আমাদের এই আন্দোলন চলবে। একজন উপাচার্য হয়ে তিনি শিক্ষকদের উপর হামলা করেছেন। সাবেক শিক্ষার্থীদের মাধ্যমেও শিক্ষকদের উপর হামলা করিয়েছেন। অথচ সকল শিক্ষকরা তার নিরপত্তায় থাকার কথা ছিলো। যেখানে শিক্ষকরা তার কাছে নিরাপদ নয়। সেখানে ছাত্র-ছাত্রীরাও নিরাপদ থাকবে না। আমরা তার পদত্যাগ চাই। পাশাপাশি, যে সকল অছাত্র শিক্ষকদের উপর হামলা করেছে তাদেরও বিচার দাবি করছি।

উল্লেখ্য, শিক্ষকদের ৭ দফা দাবি নিয়ে বিভিন্ন আন্দোলন ও কর্মসূচি পালন করে আসছিলো বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পরে উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টরকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্চিত ঘোষণা করে তাদের দপ্তরে তালা দেয় সংগঠনটি। সর্বশেষ, ২৮ এপ্রিল উপাচার্য ও শিক্ষক সমিতির সাথে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুই পক্ষই থানায় অভিযোগ জানায়। এ ঘটনাকে কেন্দ্র করে ৩০ এপ্রিল জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। এদিকে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে উপাচার্যের পদত্যাগ/অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছে শিক্ষক সমিতি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net