ঢাকা   ১১:৫৯:০৯ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

এ বছর ২৮৩ যাত্রী নিয়ে হজের উদ্দ্যেশে  প্রথম ফ্লাইট সৌদিতে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৩৫৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শ্যামল বাংলা (আইঃ ডেক্সঃ)

এ বছর হজের মৌসুম শুরু হয়েছে, সৌদিয়া এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে ভারত থেকে আসা  হজযাত্রীর সৌদিয়া এয়ারলাইন্সের বিমানটি অবতরণ করে।   হাজযাত্রীদের স্বাগত জানান সৌদি পরিবহন ও লজিস্টিক পরিষেবামন্ত্রী প্রকৌশলী সালেহ আল-জাসের।

৯ মে বৃহস্পতিবার ২০২৪ ইং এবারের হজে মৌসুমের  প্রথম হাজিদের নিয়ে  ভারত থেকে আসা ২৮৩ জন হজযাত্রী নিয়ে সৌদিয়া এয়ারলাইন্সের বিমানটি অবতরণ করে। যাত্রীদের স্বাগত জানানো সৌদি পরিবহন ও লজিস্টিক পরিষেবামন্ত্রী প্রকৌশলী সালেহ আল-জাসের।
আল জাসের বলেন, বিভিন্ন দেশ  থেকে আসা হজযাত্রীদের সর্বোচ্চ পরিবহন  পরিষেবা  দিতে সৌদির সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এই পরিষেবা হজীদের হজ শেষ হওয়া পর্যন্ত  অব্যাহত থাকবে। সকল হাজিদের সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে হজযাত্রা সম্পাদন করে নিরাপদে নিজ দেশে প্রেরণের ব্যাপারে সৌদি সরকার  আন্তরিক।
তিনি আরও বলেন হাজিদের সুবিধার্থে ৬টি বিমানবন্দরে ৭ হাজার ৭০০ ফ্লাইট ও ২৭ হাজার বাস সার্ভিসের ব্যবস্থা করেছে সৌদি সরকার । হজের আনুষ্ঠানিকতা সম্পাদনের জন্য রয়েছে উচ্চ গতির বিশেষ রেল ও মেট্রো ব্যবস্থা।
চলতি ২০২৪ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ লাখেরও বেশি হাজী হজ করতে সৌদিতে আসবেন বলে ধারণা করছে সৌদি আরব । এবং সৌদি আরবের  অভ্যন্তরে এবার  হজ করতে পারেন প্রায়  ১০ লাখ হাজী।

প্রায় ৩০ লাখ হাজীদের কে যথাযথ সেবা প্রদানের চুড়ান্ত প্রস্তুতির শেষ পর্যায় পার করছে সৌদির বিভিন্ন সরকারি পরিষেবা সংস্থা গুলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি