1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কে এই মাদক সম্রাট মিজান লবণ ব‍্যবসায়ী থেকে কোটিপতি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম

কে এই মাদক সম্রাট মিজান লবণ ব‍্যবসায়ী থেকে কোটিপতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৪৪৭ বার

মিজান রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা জেলে পাড়া,দিয়ার মানিক চক, চর কোদালকাটি সিমান্ত দিয়ে পাচার হওয়া হেরোইন চক্রের মুল হোতা মিজান।মিজানের সাবেক বাড়ি সিমান্ত এলাকা কোদাল কাটি জেলে পাড়া সিমান্ত এলাকায় হওয়ার ফলে সীমান্তবর্তী সিন্ডিকেটের সাথে যোগসাজশে হেরোইন এনে মিজানের নিজস্ব বলয়ের লোকের দ্বারা দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে। মিজানের সাম্রাজ্যের ভিত্তি এতটাই শক্ত স্থানীয়রা তার প্রজা। তার বিশাল চক্রের মাধ্যমে পাচার হয় হেরোইন। এই হেরোইন রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাচার হয়। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পরলেও বন্ধ হয়না মিজানের হেরোইন কারবার। জেলে থেকেও নিয়ন্ত্রণ করতে পারে হেরোইন চক্র।চক্রটি সকল মহল ম্যানেজ করেই এই কারবার করেন জানিয়েছন বিশ্বস্ত একটি সূত্র। মিজানের টাকার কাছে জিম্মি গোদাগাড়ী লালবাগ (সরমংলা) গ্রামের বাসিন্দারা। সরেজমিনে ঘুরে জানা যায় মাদক সম্রাট মিজানকে সবাই কুর্ণিশ করে চলতে হয়। প্রতিবাদ করলেই শুরু হয় প্রতিবাদীর উপর বিভিন্ন নির্যাতন। মিজানের সন্ত্রাসী বাহিনীর ভয়ে মুখ খুলছেনা কেউ। চিনেন কিনা জানতে চাইলে কপালে ভাজ করে মাথা নাড়িয়ে না বলেন। তবে তাদের এই আগ্রাসনের স্বীকার স্থানীয় অনেক যুবক। হেরোইন সেবন করে অনেক পিতা – মাতার স্বপ্ন ছাই হয়ে গেছে। কিশোর, যুবকরা আক্রান্ত এই মরন নেশায়। প্রথমে সেবন করতে ফ্রিতে দেয় এই চক্রটি পরবর্তীতে নেশাগ্রস্ত হয়ে গেলে নেশাগ্রস্ত যুবক, কিশোর গ্যাং গুলোকে হেরোইন পাচারে কাজে লাগান ধরাছোঁয়ার বাইরে থাকা – মিজান। অন্যদিকে মিজানের বিরুদ্ধে রয়েছে গোদাগারী থানায় মাদকের মামলা। মামলা মরন নেশা হেরোইনের হিরোরা তোয়াক্কাই করেনা। কাড়ি কাড়ি টাকার মালিক বনেগেছে মাদক সম্রাট মিজান। ধ্বংসের দ্বারপ্রান্তে গোদাগাড়ীর স্থানীয় কিশোর ও যুবক! সারাদেশে পাচার হওয়া হেরোইনের মুল হোতা মিজান ও তার সন্ত্রাসী বাহিনী বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিয়ে হেরোইনের আগ্রাসনের হাত থেকে রক্ষা করার অনুরোধ জানিয়েছেন অভিভাবকরা।গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) জানান মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব‍্যাহত আছে।মাদক কারবারি যেই হোক তাদের ছাড় নেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net