1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ইউনাইটেড ফর হিউমিনিটি’র অভিষেক ও দুর্ঘটনায় আহত শিক্ষকের মাঝে অর্থ হস্তান্তর - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা

চৌদ্দগ্রামে ইউনাইটেড ফর হিউমিনিটি’র অভিষেক ও দুর্ঘটনায় আহত শিক্ষকের মাঝে অর্থ হস্তান্তর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৪৭২ বার

মহাঃ. ফখরুদ্দীন ইমন,

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে নবগঠিত মানবিক ও সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন ‘ইউনাইটেড ফর হিউমিনিটি’ এর অভিষেক উপলক্ষে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক স্কুল শিক্ষকের চিকিৎসার জন্য সংগঠনের উদ্যোগে সংগৃহিত ৫০ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) বিকালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের রায়কোট হাজারী বাড়ীতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ইউনাইটেড ফর হিউমিনিটি’ এর আহবায়ক আলমাস মাহমুদ সাজ্জাদ, সদস্য সচিব মো: জাবেদুল হক তৈয়ব, আহবায়ক কমিটির সদস্য ও পরিচালক সাব্বির হোসেন, মোরশেদ আকিব, নাজমুল হক দুর্জয়, মো: নোমান, মো: রাকিব হোসেন, মো: জাহিদ, মো: সামি, রুদ্র মজুমদার, মো: ইমরান হাসান, মো: মারুফ, আব্দুর রহমান, মো: বিনয় প্রমুখ। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে ‘মানবতার জন্য একতা’ এ মূলমন্ত্রকে বুকে ধারণ করে ও আধুনিক সমাজ গঠন ও আর্তমানবতার সেবা করার মূল লক্ষ্যকে সামনে নিয়ে গত শনিবার (২৫ মে) বিকালে চৌদ্দগ্রাম বাজারস্থ একটি হলরুমে জাঁকঝমকপূর্ণ অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে ‘ইউনাইটেড ফর হিউমিনিটি’ সংগঠনটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এ সময় সংগঠনের সদস্য আলমাস মাহমুদ সাজ্জাদকে আহবায়ক ও মো: জাবেদুল হক তৈয়বকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net