1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী সীমান্তে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১ যুবককে আটক করেছে বিজিবি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী সীমান্তে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১ যুবককে আটক করেছে বিজিবি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৪৪৩ বার

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলাপ্রতিনিধি,

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তের রত্নাই বিওপির সীমানায় নীতীশ পাল (২৫) নামে ১ যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রত্নাই বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মো. নুরুল ইসলাম।

আটক ঐ যুবক বালিয়াডাঙ্গী উপজেলার বেলতলা গ্রামের ধীরেন পালের ছেলে। রত্নাই বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মো. নুরুল ইসলাম জানান, ২২ মে (বুধবার) রাতে আমজানখোর ইউনিয়নের রত্নাই বিওপির ঠকবস্তি বটতলা সীমানায় ডিউটি করার সময় রাত ৮ টায় সিমানা পিলার ৩৮২-এস এর ২০০ গজ ভিতরে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করার সময় নীতীশ পালকে আটক করা হয়। তিনি দীর্ঘ ৮ বছর ধরে দিল্লিতে রাস্তার কাজ করতেন । ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে নিজ বাড়িতে আসার সময় বাংলাদেশের বিজিবি আটক করেন । পরে তাকে বালিয়াডাঙ্গী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net