1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মলম ও অজ্ঞান পার্টির ৩ সদস্য আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মলম ও অজ্ঞান পার্টির ৩ সদস্য আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২২৫ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট ছোপড়া গ্রামে চেতনা নাশক ঔষুধ সহ ঠাকুরগাঁও আন্ত: জেলার মলম ও অজ্ঞান পার্টির ৩ জন সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। সম্প্রতি গত ২৪ মে
শুক্রবার রাতে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মোড়লহাট ছোপড়া গ্রাম এলাকায় আবু সায়েদের হোটেল হতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদকবিরোধী অভিযানে ঠাকুরগাঁও আন্ত: জেলার মলম ও অজ্ঞান পার্টির ৩ সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর গ্রামের মৃত আছিল উদ্দীনের ছেলে মো: জামিরুল ইসলাম (৩৮), একই গ্রামের নুর ইসলামের ছেলে মো: আব্দুর রাজ্জাক (২৮), বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের আমিনুল ইসলামের ছেলে মো: ফারুক হোসেন (৩৩)। পুলিশ তাদেরকে আটক করে পরিহিত পেন্ট হইতে তল্লাশি চালিয়ে চেতনানাশক ঔষুধ উদ্ধার করে। আটককৃতদের নামে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী সহ বিভিন্ন এলাকায় অসংখ্য মামলা রয়েছে। বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির জানান, আটককৃতরা ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামার সহ বিভিন্ন জেলার বাসাবাড়ীতে মানুষকে অজ্ঞান করে থাকে। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মামলা রয়েছে। পুলিশ সম্প্রতি গত ২৫ মে শনিবার আটককৃতদের ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net