1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে খামারের ১৬০ টি বাক্সের মৌমাছি মেরে ফেলার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে খামারের ১৬০ টি বাক্সের মৌমাছি মেরে ফেলার অভিযোগ

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ মে, ২০২৪
  • ২৮২ বার

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং- পাড়িয়া ইউনিয়নের উওর পাড়িয়া বঙ্গভিটা গ্রামের মৌমাছির খামারের ১৬০টি বক্সে বিষ প্রয়োগ করে মৌমাছি মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে । খামারের মালিক মো: আব্দুর রশিদ মন্ডল ৪মে শনিবার রাতে এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানায় লিখিত অভিযোগ জমা করেন । লিখিত অভিযোগে জানা যায়, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল গ্রামের মৃত ছোবাহান মন্ডলের ছেলে মো: আব্দুর রশিদ মন্ডল (৬২) মৌমাছি খামার করার জন্য ঠাকুরগাঁওয়ে আসেন। তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের বঙ্গভিটা নামক স্থানে “আমার আশার আলো মৌ খামার প্রকল্প” নামের একটি মৌমাছির খামার স্থাপন করেন। যা বাংলাদেশ কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর রেজিষ্ট্রেশন নং-৭০২। তার খামারে দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির মৌমাছি রয়েছে। সেখানে মো: ফজলু (৪২) ও মো: ছোবাহান (২৫) নামক ২ জন কর্মচারী দায়িত্বে রয়েছেন। এ অবস্থায় গত ৩ মে শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১ টায় দায়িত্বরত ২ জন কর্মচারী স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পরেন। তারা পরদিন ৪ মে শনিবার ঘুম থেকে উঠে দেখতে পান কে বা কাহারা খামারের ১৬০ টি বক্সে বিষ প্রয়োগ করে সব মৌমাছি মেরে ফেলেছে। এতে খামারের প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। খামারের মালিক মো: আব্দুর রশিদ মন্ডল শারীরিকভাবে অসুস্থ থাকায় ৪ মে শনিবার অজ্ঞাতনামা আসামী করে বালিয়াডাঙ্গী থানায় লিখিত অভিযোগ দেন। খামারের মালিক মো: আব্দুর রশিদ মন্ডল বলেন, ঘটনার বেশ কয়েকদিন হলেও আমি অসুস্থ থাকার কারণে ৪ মে শনিবার বালিয়াডাঙ্গী থানায় লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগটি দায়িত্বরত ডিউটি অফিসারকে জমা দিয়েছি। স্থানীয় কোন মানুষের সাথে আমার কোন ধরনের ঝগড়া-বিবাদ না থাকলেও এ জাতীয় অনাকাঙ্খিত ঘটনায় আমার ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে , সঠিক তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net