1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন সেচ্ছাসেবক লীগের সভাপতি সুমনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন সেচ্ছাসেবক লীগের সভাপতি সুমনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২৬০ বার

এস.এম.জাকির,

চন্দনাইশ,(চট্টগ্রাম)

উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এরফানুর রহমান সুমনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ এনে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

গতকাল বুধবার (২২ মে) বিকেলে দোহাজারী পৌরসভার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য আরাফা বেগম লিখিত বক্তব্য পাঠ করে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। গত ২১মে রাতে সুমনের নেতৃত্বে ১৫/২০ জন সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে তার বসতবাড়িতে হামলা করে লুটপাট চালায়। এ সময় তার বাড়িতে থাকা ১২ ভরি স্বর্ণ, নগদ ৩ লক্ষ ১৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। তিনি আরো বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তার বাড়িতে কোনো পুরুষ না থাকার সুযোগ কাজে লাগিয়ে একদল সন্ত্রাসী বাহিনী দ্বারা দেশীয় অসস্ত্র-সস্ত্র লোহার রড, লাঠি ও ইট দিয়ে সুমন তার বসত বাড়িতে হামলা চালাই। এ সময় বাড়ির প্রধান ফটকের ধরজা ভিতর থেকে বন্ধ করে দেয়। পরে ভুক্তভোগী পরিবারের সদস্যরা চিৎকার করলে সুমন তাদেরকে মারধর করে আহত করে। এছাড়াও বসত ঘরের কঁাচের জানালা, বসতবাড়ির টিন ও রান্না ঘর ভাংচুর করে। পরে ভিটার গাছপালা কেটে দিয়ে জোরপূর্বক রান্নাঘর দখলের চেষ্টা করে। এ বিষয়ে থানায় অভিযোগ করায় পরিবারের সদস্যদের প্রাণে হত্যা চেষ্টাসহ বিভিন্ন হুমকি দিয়ে যাচ্ছে। উল্লেখ্য, অভিযোগে তিনি আরো বলেন, সুমনের দাদা মোনাফ কোম্পানি একজন সরকারি গেজেট ভুক্ত রাজাকার। অসহায় ভুক্তভোগী পরিবার জীবনের নিরাপত্তা ও আইনি সহযোগিতা চেয়ে উপজেলা প্রশাসন ও এমপির সু-দৃষ্টি কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের সদস্য আরাফা বেগম, জান্নাতুল
মাওয়া, ইসরাত জাহান, মোঃ শাহেদ আক্তার,বোরহান উদ্দীন, উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net