1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানের চিকদাইরে চার কোটি টাকার আড়াই একর খাস জমি উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

রাউজানের চিকদাইরে চার কোটি টাকার আড়াই একর খাস জমি উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২৭৫ বার

শাহাদাত হোসেন

রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

রাউজানে প্রায় চার কোটি টাকার মূল্যের আড়াই একর সরকারী খাস জায়গা উদ্ধার করেছে উপজেলা ভূমি অফিস। ২৯ মে বুধবার উপজেলার চিকদাইর ইউনিয়নের হক বাজার এলাকা থেকে এসব খাস জমি উদ্ধার করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলামের পাঠানো উচ্চ পর্যায়ের একটি ঠিম উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।

অভিযান চালিয়ে ওই জমি উদ্ধার করে লাল নিশান ওড়ানো হয়।উচ্ছেদ ও ভূমি উদ্ধারে সার্বিক সহযোগিতা করেন চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীসহ পরিষদের সদস্যরা।

 

স্থানীয় চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী বলেন, সরকারী খাস শ্রেণীভূক্ত প্রায় আড়াই একর জায়গা অবৈধ ভাবে দীর্ঘদিন ধরে ভোগদখলে নিয়েছিল স্থানীয় ৫/৬জন ব্যক্তি। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নিদের্শনায় উপজেলা প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে সরকারী জায়গাটি উদ্ধার করেছেন। বর্তমানে উদ্ধারকৃত জমির মূল্যে প্রায় চার কোটি টাকা হবে বলে জানান তিনি।এমপির নির্দেশে এই জায়গায় একটি আধুনিক ও দৃষ্টিনন্দন খেলার মাঠ করা হবে। খেলাধূলার পাশাপাশি উদ্ধার হওয়া ভূমিতে সৃজনশীল কর্মকান্ড পরিচালনা করা হবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে।

সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্টেট রিদুয়ানুল ইসলাম বলেন, অবৈধ দখলে থাকা সরকারী খাস জমি উদ্ধার করার পর এখানে একটি খেলার মাঠ করা হবে। মাঠের চারপাশে দর্শক গ্যালারীসহ অন্যান্য অবকাঠামোর উন্নয়ন করার পরিকল্পনা রয়েছে। এ জন্য মাননীয় সংসদ সদস্য অর্থ বরাদ্দ প্রদান করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net