1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে সপ্তম দিনের মত অবস্থান কর্মসূচি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে সপ্তম দিনের মত অবস্থান কর্মসূচি

কুবি প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২৭৯ বার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মো: আসাদুজ্জামানের নেতৃত্বে অছাত্র ও বহিরাগত কর্তৃক শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে উভয়ের পদত্যাগ ও অপসারণের এক দফা দাবিতে সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতি।

আজ মঙ্গলবার (১৩ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়।

এ বিষয়ে লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস বলেন, আমরা আগেও গণমাধ্যমকে অবগত করেছি আমরা এক দফা দাবিতে ( উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগ ) এই কর্মসূচি পালন করে যাচ্ছি। উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর হামলার পরে আমরা কর্মপরিবেশ নিয়ে শঙ্কায় আছি। আমাদের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ চিন্তা করে আমরা একটা নিরাপদ ক্যাম্পাস দাবি করি। সেটার জন্য উনার(উপাচার্য) পদত্যাগ আবশ্যক। উপাচার্য যদি সেচ্ছায় পদত্যাগ না করলে সরকারি কী পদক্ষেপ নেয় সেটা দেখবো। সর্বোপরি ছাত্র শিক্ষকদের জন্য যেন একটি সুস্থ পরিবেশ তৈরি হয়, সে লক্ষ্যে আমরা প্রতিদিন আমাদের কর্মসূচি চালিয়ে যাবো যতদিন আমাদের দাবি পূরণ না হয়।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, সহকারী প্রক্টর অমিত দত্ত, জাহিদ হাসান ও মোশাররফ হোসেন এবং আইকিউএসির পরিচালক ড. রশিদুল ইসলাম শেখের নেতৃত্বে অছাত্র ও বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষকদের উপর হামলা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net