1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২ শিশুরা বিশুদ্ধ কুরআন পাঠ শিখছে স্থানীয় নূরানী মাদরাসাগুলো থেকেই’ -মোহাম্মদ আকবর আলী দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ

সাতকানিয়ায় এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ মে, ২০২৪
  • ৩৪৪ বার

চট্টগ্রামের সাতকানিয়ায় মাদ্রাসার হেফজ বিভাগে পড়ুয়া আরোচা আক্তার(১১) নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) মধ্যরাতে সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলার পশ্চিম পার্শে অবস্থিত একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রী আরোচা আক্তার (১১) দক্ষিণ চরতী ৮নং ওয়ার্ড আলীচান পাড়ার জিয়াউল হোসেনের কন্যা।

জানা যায়, কাঞ্চনার ফুলতলায় অবস্থিত আল কোরআন তাহফিজুল মডেল মাদ্রাসার মহিলা শাখার হেফজ বিভাগের শিক্ষার্থী আরোচা আক্তার(১১)।ঘটনার দিন পার্শ্ববর্তী এক চাচীর বাড়িতে বেড়াতে গিয়ে সন্ধ্যায় মাদ্রাসায় ফিরে।পরে রাত আনুমানিক ১০ টার সময় বাথরুমে প্রবেশ করলে দীর্ঘসময় পরেও বাহির না হওয়ায় এক পর্যায়ে মাদ্রাসার ছাত্র শাখা থেকে শিক্ষকরা এসে বাথরুমের দরজা ভেঙ্গে শিক্ষার্থীর ঝুলন্ত দেহ দেখতে পায়।পরে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে এবং পোস্টমর্টেমের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।ঘটনার পর থেকে মাদ্রাসার সকল ছাত্রছাত্রীদের অভিভাবক এসে বাড়িতে নিয়ে যায়।

সরেজমিনে গেলে মাদ্রাসার শিক্ষক রাকিব জানায়, মেয়েটি নতুন ভর্তি হয়েছে।সারাদিন চাচার বাড়িতে বেড়াতে গেছিল সেখান থেকে সন্ধ্যায় ফিরে।রাতে বাথরুমে ডুকে বের না হলে হুজুরদের কে জানানো হয়।তখন হুজুররা গিয়ে দরজা ভেঙ্গে মেয়েটির গামচা পেঁচানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে সাথে সাথে সাতকানিয়া হাসপাতালে নিয়ে যায়।

এদিকে মেয়েটির চাচীর বাড়িতে গেলে তারা জানায়, সারাদিন এখানে ছিল।কারো সাথে কোন সমস্যা হয়নি।তবে বাহিরে বের হওয়ায় মাদ্রাসার শিক্ষিকা মেরেছিল বলে জানিয়েছিল।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. কে এম আব্দুল মামুন জানান, রাতে মেয়েটিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।পোস্টমর্টেমের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করেছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. এ আর রায়হান সিদ্দিকী জানান, মেয়েটির গলায় আর কপালে দাগ ছিল।বাকিটা পোস্টমর্টেম রিপোর্টে জানা যাবে।

সাতকানিয়া থানার তদন্ত ওসি আতাউল হক চৌধুরী জানান, হাসপাতাল থেকে রাতে খবর পেলে আমরা হাসপাতাল এবং ঘটনাস্থলে যায়।বিষয়টি আমাদের কাছে সন্দেহজনক মনে হওয়ায় পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net