1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মাস্টার শামসুদ্দীন আহমেদ শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল

চৌদ্দগ্রামে মাস্টার শামসুদ্দীন আহমেদ শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২৫২ বার

মুহা. ফখরুদ্দীন ইমন,

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসা বিভাগে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সহ শ্রেষ্ঠ শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ১৬টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের নির্বাচিত করা হয়। এরই ধারাহিকতায় এবার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসার বাংলা বিষয়ক সিনিয়র শিক্ষক শামসুদ্দীন আহমেদ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদরাসা) হিসেবে নির্বাচিত হন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের মধ্য থেকে অধিকতর যাচাই বাচাই করার মাধ্যমে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠদের তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় শামসুদ্দীন আহমেদ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদরাসা) হিসেবে প্রথম স্থান অর্জন করেন। এ তালিকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের কৃতিত্ব অর্জন করেন।

এদিকে মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় কৃষ্ণপুর দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসার বাংলা বিষয়ক সিনিয়র শিক্ষক শামসুদ্দীন আহমেদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

কথা হয় ২০২৪ সালে ঘোষিত মাদরাসার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামসুদ্দীন আহমেদের সাথে। মহান আল্লাহ তা’য়ালার অশেষ শুকরিয়া আদায় করে তিনি বলেন, ‘শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবক সহ সাধারণ মানুষের ভালোবাসার বদৌলতে আজ আমি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করতে পেরেছি। এ অর্জন থেকে অনুপ্রেরণা নিয়ে নিজের মেধা ও শ্রম দিয়ে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে আরো সচেষ্ট থাকবো।’ এ সময় তিনি সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে কৃষ্ণপুর দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো: আবুল হোসেন বলেন, ‘মাদরাসা পর্যায়ে উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন কৃষ্ণপুর দারুচ্ছুন্নাত দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক শামসুদ্দীন আহমেদ। এ মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি হিসেবে বিষয়টি নিয়ে গর্বিত। আমি নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক শামসুদ্দীন আহমেদ এর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net