1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে মেধাবী ছাত্র হাবিব অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিএমপি’র নতুন কমিশনার হলেন খাগড়াছড়ির সন্তান মোসলেহ উদ্দিন  নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প

ঠাকুরগাঁওয়ে মেধাবী ছাত্র হাবিব অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৩০০ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জামালপুর গ্রামের সিদ্দিকা বেগমের ছেলে হাবিব, মায়ের হাড়ভাংগা খাটুনির আয়ে চালিয়েছেন পড়াশোনা। শিশুকালে হারিয়েছেন বাবা, নিজেও করিয়েছেন টিউশনি, কখনও শ্রমিক আবার কখনও দিনমজুরির কাজ। অভাব-অনটন আর সব বাধা ডিঙিয়ে নিজের স্বপ্ন থেকে পিছপা হননি । এবার ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ চারটি বিশ্ববিদ্যালয়ে। তবে অর্থের অভাবে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে তার ভর্তি হওয়া। ছেলের দুই চোখ ভরা স্বপ্ন থাকলেও মায়ের সময় কাটছে পাহাড়সম দুশ্চিন্তায়।
বয়স যখন সবেমাত্র ৫ বছর তখনই বাবা হারিয়েছেন আহসান হাবীব। এরপর থেকে মাসহ ঠাঁই হয়েছে নানার বাড়িতে। নানার অভাবের সংসারে পাননি তেমন কোন সুযোগ সুবিধা। তাদের বসতভিটা ছাড়া নেই কোনও আবাদি জমি। অন্যের জমিতে কাজ করেই দিনাতিপাত করতে হয়। সন্তানের ভবিষ্যতের চিন্তা করে দিনরাত হাড়ভাংগা পরিশ্রম করছেন হাবীবের মা। পড়াশোনার পাশাপাশি নিজেও মায়ের সাথে মাঠে কাজ করেছে হাবীব। যখন থেকে নিজেকে বুঝতে শুরু করেছে হাবীব তখন থেকে দেখছেন অবিরত মায়ের ছুটে চলা। মায়ের কষ্ট লাঘবে দুইচোখ ভরা স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে বিসিএস ক্যাডার হবার। এবারে দেশের প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে হাবীব। তবে ভর্তি হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যেখানে খেয়ে পড়ে বেঁচে থাকতে প্রতিনিয়ত যুদ্ধ করে তার মা, সেখানে এত পরিমাণ টাকা দিয়ে ভর্তি হওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তার পরিবার। ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর গ্রামের সিদ্দিকা বেগমের সন্তান আহসান হাবীব। বাড়ির পাশে জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, জামালপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ ও ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে বিশ্ববিদ্যালয়ে। আহসান হাবীবের এমন অর্জনে যখন আশপাশের মানুষদের মাঝে প্রশংসার ফুলঝুরি, অন্যদিকে দিনরাত পরিশ্রম করেও টাকার জোগান দিতে পারছেন না তার মা। আহসান হাবীবের মা সিদ্দিকা বেগম বলেন, স্বামী মারা যাওয়ার পর থেকে নিজে বাবা ও মায়ের ভূমিকা পালন করেছেন তার মা। নিজে পরিশ্রম করে সন্তানদের চাহিদা মেটাতে পারেননি। তবুও সন্তানের এমন অর্জনে খুশি তিনি। তবে ভর্তির জন্য টাকার অভাবে দুশ্চিন্তায় সময় পার হয় আহসান হাবীবের মায়ের। সরকারকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। বিশ্ববিদ্যালয় চান্স প্রাপ্ত শিক্ষার্থী আহসান হাবীব বলেন,ছোটবেলা থেকে অভাবের সাথে বোঝাপড়া করে বড় হয়েছেন আহসান হাবীব। মাঝেমধ্যে নিজে কাজ করলেও মায়ের পরিশ্রমের ফসলে পড়াশোনা চালিয়ে যাওয়া। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েও যা অনেকটাই অনিশ্চিত তার। তবে ভর্তি হওয়ার সুযোগ পেলে বিসিএস ক্যাডার হয়ে মায়ের স্বপ্ন পূরণের আশা তার।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
০১৭১৭৫৯০৪৪৪

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net