1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হোমনায় পরিবারতন্ত্র ভাঙতে চেয়ারম্যান প্রার্থী হয়ে মাঠে নেমেছি-সিদ্দিকুর রহমান আবুল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

হোমনায় পরিবারতন্ত্র ভাঙতে চেয়ারম্যান প্রার্থী হয়ে মাঠে নেমেছি-সিদ্দিকুর রহমান আবুল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২৬৩ বার

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

দীর্ঘ ৪০ বছর ধরে আমি আওয়ামী লীগের সাথে রাজনীতি করে আসছি। যখনই আমি নির্বাচন করতে যাই, তখনই স্বাধীনতা বিরোধী, উন্নয়ন বিরোধী একটি গ্রুপ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এবারও করছে যারা হোমনা উপজেলা ও আওয়ামী লীগকে পরিবারতন্ত্র গড়ে তুলতে চাচ্ছে। এই পরিবারতন্ত্রকে ভাঙতে চেয়ারম্যান প্রার্থী হইয়ে মাঠে নেমেছি। উপরোক্ত কথা গুলো বলছিলেন কুমিল্লা হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী একেএম সিদ্দিকুর রহমান আবুল। শনিবার (২৫ মে) দুপুরে উপজেলার হাঙ্গেরি বার্ডস চাইনিস রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

এসময় হোমনা প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট সেলিম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলার সাবেক বিআরডিবির চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকারসহ অনেকেই। এছাড়াও আরো উপস্থিত ছিলেন হোমনা, তিতাস ও বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় প্রার্থী সিদ্দিকুর রহমান আবুল বলেন, আমি আপনাদের সহযোগিতা চাই, আমি নির্বাচিত হতে পারলে হোমনাকে মাদক, সন্ত্রাস মুক্ত করবো। পাশাপাশি সকলকে নিয়ে একটি আধুনিক ও উন্নয়ন উপজেলা গড়ে তুলবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net