ঢাকা   ০৭:১৩:১২ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৯ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে জনসাধারণের সম্পৃক্ততা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। অপরাধসংক্রান্ত তথ্য ও অভিযোগ সরাসরি পুলিশের কাছে পৌঁছে দিতে থানার প্রধান ফটকে স্থাপন করা হয়েছে ‘মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযোগ বাক্স’।

অভিযোগ বাক্স স্থাপনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওসি হাবিবুর রহমান জানান, অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। অভিযোগের ভিত্তিতে যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বাক্সের মাধ্যমে মাদক ব্যবসা ও মাদক সেবন, সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, কিশোর গ্যাং, অপরাধচক্র, অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিতে পারবেন সাধারণ মানুষ।

তিনি বলেন, এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষ যেন নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে অপরাধসংক্রান্ত তথ্য পুলিশকে জানাতে পারেন। অপরাধ দেখলে নীরব না থেকে অভিযোগ করার আহ্বান জানান তিনি।

ওসি হাবিবুর রহমান বলেন, মাদক ও কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। তবে এসব সামাজিক অপরাধ নির্মূল করা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসী পরিবারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ উপজেলার অধিকাংশ পরিবারের কেউ না কেউ প্রবাসে থাকেন। অনেক ক্ষেত্রে প্রবাসী বাবার সন্তানরা সরাসরি অভিভাবকত্ব ও তদারকি থেকে বঞ্চিত হওয়ার সুযোগে কিশোর অপরাধ, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

এ পরিস্থিতি থেকে সন্তানদের রক্ষা করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এবং কী করছে, সে বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখার পাশাপাশি সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানানোর পরামর্শ দেন।

তিনি আরও বলেন, কোম্পানীগঞ্জ উপজেলার কোথাও ছোট-বড় কোনো অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সাধারণ মানুষের দেওয়া তথ্য অপরাধীদের শনাক্ত ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে।

মাদকের পাশাপাশি অনলাইন জুয়ার বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ওসি। মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন স্থানে অনলাইন জুয়া খেলার প্রবণতা দেখা যাচ্ছে উল্লেখ করে এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

এ ছাড়া নারী নির্যাতন, ইভটিজিং, সাইবার অপরাধ, মাদক সেবন এবং বিভিন্ন স্থানে অপরাধপ্রবণ আড্ডা বন্ধে সামাজিক সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন ওসি হাবিবুর রহমান। পাশাপাশি মোটরসাইকেল চালানোর সময় চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারের আহ্বান জানান তিনি।

ওসি হাবিবুর রহমান বলেন, একটি নিরাপদ, মাদকমুক্ত ও অপরাধমুক্ত কোম্পানীগঞ্জ গড়ে তুলতে পুলিশ সর্বদা কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে পুলিশ, পরিবার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ বাড়বে এবং অপরাধ দমনে জনসম্পৃক্ততা আরও জোরদার হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি