https://www.dailyshamolbangla.com/
সারা দেশে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ‘সাধারণ শিক্ষকবৃন্দ’-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নোবিপ্রোবি কোষাধ্যক্ষ ড. হাসান উদ্দিন।
মানববন্ধন চলাকালে শিক্ষকদের হাতে “সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে র্যালি ও মানববন্ধন” শীর্ষক ব্যানার দেখা যায়। কর্মসূচিতে উপস্থিত শিক্ষকরা দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
নোবিপ্রবি ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ, চেয়ারম্যান, ICE ড. আবিদুর রহমান, বিবি খাদিজা হলের প্রভোস্ট ও ট্যুরিজম বিভাগের চেয়ারম্যান ড. রেণু ফাতিমা, IQAC পরিচালক ড. আসাদুন নবী, ছাত্র উপদেষ্টা, ড. শিবলু রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।