ঢাকা   ০৭:১৩:০৮ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার

এস কে সানি ( টঙ্গী গাজীপুর )
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, অর্থ আত্মসাৎ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ও সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসেন।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ।

লিখিত বক্তব্যে সভাপতি জানান, কার্যনির্বাহী কমিটির দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতিক্রমে তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, সংগঠনের সদস্যপদ দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় ও আত্মসাৎ করেছেন তাঁরা।

এ ছাড়া সংগঠনের আর্থিক ও সাংগঠনিক হিসাব যথাযথভাবে বুঝিয়ে না দেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগও রয়েছে।

তিনি আরও জানান, এসব বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। পরে সার্বিক বিষয় পর্যালোচনা করে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সমিতির উপদেষ্টা পরিষদ গঠন, সভাপতির পদের বৈধতা, সদস্য চাঁদা বৃদ্ধি ও আইনবিষয়ক সম্পাদক নিয়োগ নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগেরও ব্যাখ্যা দেন সভাপতি।

তিনি দাবি করেন, সংগঠনের গঠনতন্ত্র ও কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এসব কার্যক্রম পরিচালিত হয়েছে।

এ সময় সাধারণ সম্পাদক মোহাম্মদ নীল মিয়াসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

তবে বহিষ্কৃত দুই নেতার বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি