1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে সড়ক বন্ধ করে গরুর হাঁট: রোগী নিয়ে পার হতেই রিকশা চালককে বেধড়ক মারধর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

বাঁশখালীতে সড়ক বন্ধ করে গরুর হাঁট: রোগী নিয়ে পার হতেই রিকশা চালককে বেধড়ক মারধর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৪৮ বার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের জালিয়াখালী নতুন বাজারে চলাচলের একমাত্র সড়কটির উভয় দিকের প্রবেশপথ ড্রাম ফেলে বন্ধ করে গরুর বাজার বসিয়েছে ইজারাদার। এতে সড়ক পথ বন্ধ করায় যানবাহন চলাচলসহ হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়ে।

গত বুধবার (১২ জুন) বিকেলে পবিত্র ইদুল আযহা উপলক্ষে জালিয়াখালী বাজারে গরুর হাঁট বসিয়ে সড়কের প্রবেশপথ বন্ধ করে দেয় ইজারাদার। এ সময় চরম দূর্ভোগে পড়ে পথচারীসহ স্থানীয় কয়েক হাজার লোকজন। মো. নুরুল হক নামে এক অটোরিকশা চালক দু’জন মহিলা রোগীকে চিকিৎসার জন্য বাজারস্থ একজন চিকিৎসকের চেম্বার নিয়ে যাওয়ার সময় বাজারের প্রবেশপথ পার হয়ে কিছুটা গেলেই ইজারাদারের লোকজন তাকে বাঁধা প্রদান করে। রিকশা চালক রোগীকে ডাক্তারের কাছে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা বললে ইজারাদারের লোকজন রিকশা যাত্রী দুই মহিলা রোগীকে পথিমধ্যে নামিয়ে দেয়। এরপর ইজারাদার আব্দুর রশিদ ও আবু তালেবের নের্তৃত্বে হোসাইন, লোকমান, রুবেল, জকরিয়া, হেলাল, করিম, নাছির এসে ‘তোকে বাজারের ভিতরে কে ডুকতে বলেছে’ বলে বেধড়ক মারধর ও গুরুতর জখম করে। এসময় ঘটনাস্থল থেকে স্থানীয়রা গুরুতর আহত রিকশাচালককে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন। আহত রিকসা চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী। বাজারের প্রধানসড়ক বন্ধ করে জনভোগান্তি সৃষ্ঠি করা একটি নজিরবিহীন ঘটনা বলে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান সচেতন মহল। এঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীও জানান তারা।

 

শাব্বির আহমদ রানা

বাঁশখালী, চট্টগ্রাম প্রতিনিধি

০১৮১৩৯২২৪২৮

১৩.০৬.২০২৪ খ্রিঃ

ছবি: বাজারের ইজারাদার কর্তৃক গুরুতর আহত রিকশাচালক মো. নুরুল হক (১৮)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net