1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিদায়ী চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ ও নবনির্বাচিত চেয়ারম্যান দায়িত্বভার গ্রহণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

বিদায়ী চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ ও নবনির্বাচিত চেয়ারম্যান দায়িত্বভার গ্রহণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৪৭৬ বার

মোঃ ওসমান গনি(ইলি) কক্সবাজার:

কক্সবাজারে নবগঠিত ঈদগাঁও উপজেলা জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদের দায়িত্ব অর্পন ও নবনির্বাচিত চেয়ারম্যান আলমগীর তাজ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অদ্য সোমবার ১০ জুন বিকাল চারটার সময় জালালাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করেন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে। এসময় নব-নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার সদস্যদের এলাকাবাসী ফুল দিয়ে বরণ করেন। পরে পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দ অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানায় নব নির্বাচিত মেম্বার গং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আহমেদ করিম সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাউছার জাহান জেসমিন ও ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদা জান্নাত-সহ আরো অনেকেই। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত চেয়ারম্যান আলমগীর তাজ জনি। এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন আমাকে ভোটে আপনাদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এই ঋণ পরিশোধ করার মত নই। যারা পরাজিত হয়েছেন। আমি আপনাদের সাথে আলাপ আলোচনা করে এলাকার উন্নয়ন করবো ইনশাআল্লাহ। উক্ত অনুষ্ঠানে সভাপত্বিত করেন ঈদগাঁও উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ। অনুষ্ঠানে শেষে চেয়ারম্যান এর দায়িত্ব হস্তেতর ও গ্রহনের কাজ সম্পন্ন হয়। এসময় আরো উপস্থিত ছিলেন তিনবারের নির্বাচিতি সাবেক চেয়ারম্যান মাষ্টার আমানুল্লাহ ফরাজি, ঈদগাঁও উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও ঈদগাঁও বাজার পরিচালনা পরিষদ কমিটির সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো,ঈদগাঁও প্রোকৌশলী ইঞ্চিয়ার মাহমুদুল হাসান অসংখ্য প্রবিন ও নবীন মোরব্বী বিএনপির নেতাকর্মী উপস্থিতি ছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net