ঢাকা   ০১:২১:২২ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

শপথ নিলেন চন্দনাইশ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান   ও দুই ভাইস চেয়ারম্যান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৩২৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এস.এম.জাকির,

চন্দনাইশ,(চট্টগ্রাম)

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মৌলানা সোলাইমান ফারুকী ও মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। গত ১২ জুন বুধবার বেলা সাড়ে ১১ টায় চট্টগ্রাম সার্কিট হাউজের হলরুমে তাদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম। উল্লেখ্য ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চন্দনাইশ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।এতে চেয়ারম্যান পদে আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদ মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৮ হাজার ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী ঘোড়া প্রতীক নিয়ে ২২ হাজার ৭৪ হাজার ভোট পায়। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী বৈদ্যুতিক বাল্ব প্রতীক নিয়ে ৪৪ হাজার ৭১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  রুপম দেব উড়ো জাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ২১৯ ভোট। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হয়েছেন খালেদা আকতার চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি