1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আ'লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাঁশখালী আ'লীগে ঐক্যের সুর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাঁশখালী আ’লীগে ঐক্যের সুর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৩০৪ বার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

বাঁশখালী উপজেলা ও পৌরসভা আ’লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা আ’লীগের প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য র্যালী পরবর্তী আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়।

সোমবার (২৪ জুন) বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাঁশখালী উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা।

এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী, উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও মহিলা আ’লীগের সভাপতি রেহেনা আক্তার কাজেমী, বাঁশখালী পৌর মেয়র ও পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক এ্যডভোকেট এস.এম তোফায়েল বিন হোসাইন, কালীপুর ইউপি চেয়ারম্যান এ্যডভোকেট আ.ন.ম শাহাদাত আলম, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, খানখানাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান বদরুদ্দীন চৌধুরী, উপজেলা মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর প্যানেল মেয়র রোজিয়া সোলতানা রোজি, আ’লীগ নেতা বিপি সমশু, ওলামালীগ নেতা আক্তার হোসাইন, যুবলীগ নেতা সেলিম উদ্দিন চৌধুরী, হারুন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মিজান সিকদারসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। বাঁশখালীতে আমরা যারা মূলধারার রাজনীতি করি সবাই আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ। যারা আ’লীগের বিরুদ্ধে কথা বলে, আ’লীগকে নিয়ে হেয়প্রতিপন্ন করে কথা বলে আমরা তাদের কে সতর্ক করে দিতে চাই। বাঁশখালীর সংঘবদ্ধ আ’লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলে তার সমুচিত জবাব দেওয়া হবে। আগামীতেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সোনার বাংলা বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net