1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাটখিলে প্রবাসীর যায়গা দখল,হামলা ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

চাটখিলে প্রবাসীর যায়গা দখল,হামলা ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২৮০ বার

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী চাটখিল খিলপাড়ার শীর্ষ সন্ত্রাসী সাইফুল বাহিনী কর্তৃক প্রবাসীর খতিয়ানভুক্ত জমি দখল, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।

সমবার সকালে জেলা শহরের একটি অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী মো: মফিজ উল্যাহ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি রেমিটেন্স যুদ্ধা। বিগত ২৮ বছর ধরে প্রবাসে অবস্থান করছি। কোবিড ভাইরাস এর পর ২০২১ সালে থেকে আমি দেশে অবস্থান করি। বিরোধকৃত উক্ত জমি আমি খরিদ ও ওয়ারিশ সূত্র জমির মালিক।

গত কয়েক দিন আগে আমি চাটখিল থানায় যাওয়ার পথে ছয়ানী টগবা মাঝের ভূঁইয়া বাড়ীর সামনে সাইফুল তার সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা করে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থালে আসলে, সে অস্ত্র রেখে পালিয়ে যায়। বর্তমানে অস্ত্র থানায় জমা আছে।

এই ঘটনা পরে বিভিন্ন লোক ও সন্ত্রাসী দিয়ে আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকির প্রদান করে আসছে। বর্তমানে জমি নিয়ে নোয়াখালী জজ কোর্টে তার সাথে ৩টি মামলা চলমান রয়েছে। ২টি মামলার সে ওয়ারেন্ট আসামী।

এ সময় তিনি বলেন, খিলপাড়ার শীর্ষ সন্ত্রাসী সাইফুল বাহিনী কর্তৃক আমার খতিয়ানভুক্ত জমি দখল, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির প্রদান করে আসছে। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। তদন্ত পূবর্ক তাহার বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহন করার অনুরোধ করছি।্

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net