1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে শ্বাসরুদ্ধ হত্যার অভিযোগে পলাতক স্বামী সহ পরিবারের সদস্যরা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে শ্বাসরুদ্ধ হত্যার অভিযোগে পলাতক স্বামী সহ পরিবারের সদস্যরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ জুন, ২০২৪
  • ২৩৩ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

প্রতিনিধি,,ঠাকুরগাঁওয়ের সদরে সাহানাজ বেগম (২০) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ মে) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে ৷ স্মার্টফোন না পেয়ে আত্মহত্যা করলো কিশোর ঘটনার পর থেকে গৃহবধুর স্বামী বিশাল রহমান (২২) ও শ্বশুর ফারুক হোসেন সহ বাড়ির সকল লোকজন পলাতক রয়েছে। নিহত সাহানাজ বেগম ঐ গ্রামের বিশাল রহমানের স্ত্রী। তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু। তিনি বলেন, বেশ কয়েকদিন থেকে তাদের ঝগড়া চলছে। গত রাতেও তারা ঝগড়া করেছে। অনুমান করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। রাত থেকেই তাদের বাড়ির সবাই পলাতক রয়েছে। ছেলেটি মাদকের সঙ্গে জড়িত ছিল ৷ পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। তদন্ত সাপেক্ষে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার বলেন, আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। বাসার সকলেই পলাতক তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা। মরদেহ ময়নাতদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net