1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ের স্ত্রীর মামলার আসামি পলাতক স্বামী জাহাঙ্গীর আলম গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ের স্ত্রীর মামলার আসামি পলাতক স্বামী জাহাঙ্গীর আলম গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২৭৩ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

স্ত্রীর মামলার আসামি দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিংপাড়া (বিলপাড়া) গ্রামের গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী স্বামী জাহাঙ্গীর আলম। সম্প্রতি ২০ জুন বৃহস্পতিবার তিনি ঠাকুরগাঁও বিজ্ঞ পারিবারিক জজ আদালতে আত্মসমর্পন করতে গেলে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে হাজতে প্রেরনের আদেশ প্রদান করেন। মামলা বিবরনে জানা যায়, মামলার বাদিনী ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর কচুবাড়ি মাটিগাড়া গ্রামের মো: আব্দুর রহমানের কন্যা মোছা: রুমা খাতুন সম্পর্কে আসামী জাহাঙ্গীর আলমের স্ত্রী। তাদের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। এ অবস্থায় জাহাঙ্গীর আলম কয়েক বছর থেকে স্ত্রীর সাথে বনিবনাজনিত সমস্যা ও সংসারে অশান্তি সৃস্টি করে। পরক্ষনেই তিনি স্ত্রী ও কন্যা সন্তানের ভরন পোষন সহ যাবতীয় খরচ বন্ধ করে দিয়ে তালাক প্রদান করেন। রুমা খাতুন কন্যা সন্তান সহ দিনযাপন করতে মারাত্মক সমস্যায় পরলে ২০২১ সালের ২৪ মার্চ ঠাকুরগাঁও বিজ্ঞ পারিবারিক জজ আদালতে ৩০২/১৫ নং মামলা দিয়ে দেন মোহর ও ভোরণ-পোষনের জন্য ডিক্রী প্রর্থনা করেন। বিজ্ঞ আদালত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করলে তিনি নিজেকে আড়াল করতে পাসপোর্ট ও ইরাক দেশের ভিসা নিয়ে সেখানে চলে যান। সেখানে শ্রমিক হিসাবে ৫ বছর কাজ করাকালীন সময়ে নিজের নামে বিজ্ঞ আদালতের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারীর বিষয়টি জানতে পেরে পুনরায় ইরাক দেশ থেকে বাংলাদেশে ফিরে আসেন। বাংলাদেশে অনেকদিন লুকিয়ে থাকার পর অবশেষে ২০ জুন বৃহস্পতিবার জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও বিজ্ঞ পারিবারিক জজ আদালতে আত্মসমর্পন করতে গিয়ে গ্রেফতার হলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net