1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়াতে এক একর জমির চারাগাছ কেটে সাবাড় করল দুর্বৃত্তরা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মিরপুর শাহ আলী মাজারে হামলার ঘটনায় বাংলাদেশ সুশীল ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঈদগাঁওয়ে ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের  বর্ষপূর্তি উদযাপন  ঈদগাঁওয়ে ভাদিতলা মানবিক সংগঠনের আত্ম প্রকাশ ও শপথ পাঠ সম্পন্ন জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার  

চকরিয়াতে এক একর জমির চারাগাছ কেটে সাবাড় করল দুর্বৃত্তরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২৪১ বার

মোঃ ওসমান গনি ইলি কক্সবাজারঃ

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চকরিয়াস্হ বরইতলী বন বিটের বরইতলী মৌজার মোহাম্মদ নগরের পাহাড়ের নীচে রিজার্ভের সমতলে বনবিভাগ কর্তৃক রোপিত এক একর জমির গাছ রাতের আঁধারে কেটে সাবাড় করল একদল চিহ্নিত ভুমিদস্যুরা।
বৃহস্পতিবার (৬ জুন)দিবাগত রাতে বরইতলীর বানিয়ারছড়াস্থ বিট অফিসের কোয়ার্টার কিলিমিটারের ভিতরে দেশীয় অস্ত্র নিয়ে জনগনের মাঝে ভিতি সঞ্চার করে গাছগুলো কেটে উজাড় করে বলে জানা গেছে। খবর পেয়ে ভোরে বরইতলী বনবিট কর্মকর্তা মো: হাসানুজ্জামান, বনকর্মী মোহাম্মদ আব্দুল মামুন, আমির খসরু মামহমুদ হোসেন সহ একদল ভিলেজার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ঘটনাস্থল থেকে সন্ত্রাসী কর্তৃক কেটে ফেলে রাখা চারাগাছের কাটা অংশ
আলামত হিসাবে জব্দ করেন বনকর্তৃপক্ষ।
ঘটনাস্থলে বিট কর্মকর্তা মো: হাসানুজ্জামান সাংবাদিকদের কাছে দুর্বৃত্ত কর্তৃক রোপিত চারাগাছ কেটে ফেলায় ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়ে বলেন,
বনবিভাগ কর্তৃক রোপিত এক একর জমির চারাগাছ কেটে দিয়েছে কতিপয় চিহ্নিত দুর্বৃত্ত। বনভুমি জবর দখলের উদ্দেশ্যে একাজ হতে পারে। তিনি আরো বলেন, বন বিভাগের ক্ষতি সাধন করে অতীতে কেউ রক্ষা পায় নি এবারো পাবে না। এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা নিবেন বলেও জানান ওই বনবিট কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net